

বাচ্চা হওয়ার সাতদিন পর নিজের বউকে রান্নাঘরে কাটাকুটি করতে দেখে মাথায় রক্ত উঠে গেল শ্রাবণ শেখের। ষোলো কলা তখনই পূর্ণ হলো, যখন ধারা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলল। রীতিমতো গর্জে উঠল শ্রাবণ, —“এসব কী, ধারা? কীভাবে আঙুল কেটে ফেললে?” ধারা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বাচ্চাদের মতো অসহায় মুখ বানিয়ে বলল, —“আমি খেয়াল করিনি।” শ্রাবণ বিরক্তিমুখে চেয়ে দ্রুত তাকে টেনে এনে সোফায় বসিয়ে দিল। সোফার পাশেই দোলনায় শুয়ে ছাদ দেখছে ছোট্ট মেঘমনি। সে সবচেয়ে বেশি শান্তিতে রয়েছে। সে দেখল, তার মা কাটা আঙুল নিয়ে ঠোঁট ফুলিয়ে বসে রয়েছে সোফায়, আর তার বাবা হাঁটু গেড়ে মেঝেতে বসে সেই আহত জায়গায় মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। দৃশ্যটা বোধহয় খুব অসাধারণ লাগল ছোট্ট মেঘমনির কাছে। সে খুশিতে লাফিয়ে উঠে দুহাত দিয়ে দোলনায় মারতে থাকল। শ্রাবণ ও ধারা একসাথে তাকিয়ে মুচকি হাসল। কিন্তু শ্রাবণের চোখ ধারাতে ফিরে আসতেই আবারও মলিন হয়ে গেল, —“মাঝে মাঝে মন চায় তোমাকে আছাড় মারি, ধারা। কে বলেছিল তোমায় এসব করতে? এখন যে কেটে ফেললে আঙুলটা! না জানি কতদিনে ব্যথা যাবে।” ধারা মুখ কুঁচকে তাকাল। শ্রাবণের রাগ দেখতে তার ভালো লাগে না। তাই সাহেবকে মানাতে ধারা আঙুলটা আবারও বাড়িয়ে দিয়ে বলল, —“আদর করে দিন, ঠিক হয়ে যাবে।” —“ঢঙ কোরো না, ধারা। এভাবে গলব না।” —“আমার ভালোবাসাটা ঢঙ মনে হলো আপনার?” শ্রাবণ কিছু বলল না। সে আসলেই অনেক ক্লান্ত ও হতাশ। —“একটা কথাও শোনো না তুমি। কতবার বলেছি, এমন কিছু কোরো না, যাতে তুমি আঘাত পাও। এত অবাধ্য কেন তুমি?” ধারা বিড়ালের ছানার মতো শ্রাবণের শরীরে লেপ্টে গেল। বুকে মুখ লুকিয়ে বলল, —“সরি। আর হবে না। এবারে আদর করুন।” শ্রাবণ সরে এসে ধারার মুখটা নিজের দুহাতে নিয়ে নিল। তারও চোখের পানি কোটরে এসে আটকে রয়েছে। কিছুক্ষণ প্রিয়তমার চোখে চোখ মিলিয়ে শ্রাবণ তার কপালে কপাল ঠেকিয়ে দিল।
"আবারো শ্রাবণ ধারা (সিজন 2) এক কথায় অসাধারণ E-book টা🥹🤎 এত্ত নিখুঁত ভাবে লিখেছেন শাশুমা 🤎 অনেক অনেক সুন্দর ছিল এটা আর শ্রাবণ শেখ কে নিয়ে যত বলব কমই হবে । অসাধারণ একজন হাসবেন্ড,একজন ছেলে, একজন বাবা, এবং মানুষ হিসেবেও জোওওওস। যদিও কাল্পনিক তাও শ্রাবণ শেখ আমাদের ইমোশন 😭🙌 আর ধারা! সেও অসাধারণ একটি চরিত্র! একজন স্ত্রী, একজন মা, একজন বউমা হিসেবেও অসাধারণ। আমাদের ছোট্ট মেঘমনি! এত্ত আদুরে লাগে ভাইইইই 😭🙌"
আবারো শ্রাবণ ধারা (সিজন 2) এক কথায় অসাধারণ E-book টা🥹🤎 এত্ত নিখুঁত ভাবে লিখেছেন শাশুমা 🤎 অনেক অনেক সুন্দর ছিল এটা আর শ্রাবণ শেখ কে নিয়ে যত বলব কমই হবে । অসাধারণ একজন হাসবেন্ড,একজন ছেলে, একজন বাবা, এবং মানুষ হিসেবেও জোওওওস। যদিও কাল্পনিক তাও শ্রাবণ শেখ আমাদের ইমোশন 😭🙌 আর ধারা! সেও অসাধারণ একটি চরিত্র! একজন স্ত্রী, একজন মা, একজন বউমা হিসেবেও অসাধারণ। আমাদের ছোট্ট মেঘমনি! এত্ত আদুরে লাগে ভাইইইই 😭🙌
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর ছিলো খুব ভালো লেগেছে 😊
আবারো শ্রাবন ধারা, ওদের মেঘমনির গল্প। ধারার প্রতি শ্রাবনের অপরিসীম প্রেম আর যত্ন, খুব সুন্দর আর মিস্টি ছিল।