

“দরজা বন্ধ করো।” রূপালী অবুঝ স্বরে বলে, “খাবেন না? অন্ধকারে খাবার কীভাবে গরম করতাম তাই—” সাদমান তোয়ালে রেখে বলল, “তুমি খুবই ভীতু, রূপা!” রূপালী মুখটা পেঁচার মতো বানায়, “টর্চ দিন, গরম করে আনছি খাবার।” সাদমান টর্চ দিল না। ভরাট গলায় বলল, “তোমাকে কষ্ট করতে হবে না। আমিই গরম করে নিচ্ছি!” গম্ভীর মুখে ওই গভীর চাহনির সাথে পরিচিত রূপালী। তবে কথার সাথে কাজের সামঞ্জস্য নেই। সে এখনো অবুঝ ভঙ্গিতে চেয়ে। সাদমান বিছানায় আলো ধরে। ছোট্ট রূহান ঘুমে কাতর। সে লাইট নিভিয়ে দেয়। “টর্চ বন্ধ করলে—” রূপালী থেমে যায়। হিম গতর খানি তার উষ্ণ দেহের খুব কাছে। ভারী শ্বাস মুখের ওপর আছড়ে পড়ছে। কোমর ঠান্ডা হাতের ছোঁয়ায় কেঁপে ওঠে রূপালী। ধীরে ধীরে নিজেকে শূন্যে অনুভব করে। সাম্যাবস্থা বজায় রাখতে গলা জড়িয়ে ধরল সে। চোখে চোখ রেখে শুধাল, “আমার খাবার?” সাদমান গলার ভাঁজে মুখ নামিয়ে আনে। ছোট ছোট চুমু দিয়ে হুট করে দাঁত বসিয়ে দেয়। ধিমে আওয়াজে বলে, “অনেক সুস্বাদু!”
"খুবই ভালো লেগেছে। বেলাপুর পাতাবাহার থেকেই তার লেখনী প্রিয় আমার। সবটাই খুবই সুন্দর লেগেছে তবে শেষটা একটু তালগোল পাকিয়েছে...শেষটা আরেকটু গোছানো আরেকটু সুন্দর হলে অনেএক বেশি ভালো লাগতো। সাদ রূপাকে পড়লে মন ভালো হয়ে যায়। রিজ সুর কে পড়লেও মন এই ভালো এই খারাপ। আর সিন রূপসা কে পড়লে বিষাদ জমতো মনে। সব মিলিয়ে সময়টা চমৎকার কেটেছে🤍"
সত্যি বললে আমার সুরেলা আর রিজ কেহ ভালো লাগে নাহ ওদের পার্টগুলো এভয়েট করেছি। এই ইবুকটা শুধু সাদ আর রুপার জন্যই কিনেছি আর পড়েছি।সাদ আর রুপা অসাধারণ লাগে কোনো নেকামি নাই। লেখিকা যদি শুধু ওদের নিয়ে একটা গল্প লিখত অনেক ভালো হত। কারণ শুধু একটা ই-বুকে ওদের পড়ে মন ভরে নাই🥹
Read all reviews on the Boitoi app
খুবই ভালো লেগেছে। বেলাপুর পাতাবাহার থেকেই তার লেখনী প্রিয় আমার। সবটাই খুবই সুন্দর লেগেছে তবে শেষটা একটু তালগোল পাকিয়েছে...শেষটা আরেকটু গোছানো আরেকটু সুন্দর হলে অনেএক বেশি ভালো লাগতো। সাদ রূপাকে পড়লে মন ভালো হয়ে যায়। রিজ সুর কে পড়লেও মন এই ভালো এই খারাপ। আর সিন রূপসা কে পড়লে বিষাদ জমতো মনে। সব মিলিয়ে সময়টা চমৎকার কেটেছে🤍
অসাধারন এত মিষ্টি আদুরে একটা গল্প, মন ভালো করে দেওয়ার মতো, ✨🌷
পারিবারিক সম্পর্কগুলোর টানাপোড়েনের গল্প। সবগুলো সম্পর্কই দারুণভাবে টক্সিক। কখনও কখনও ছেড়ে দেওয়ার মাঝেই ভালোবাসা থাকে। রিজ আর সুরেলার ব্যাপারটা সেরকমই একজনের ভাই আরেকজনের বাবার খুনি। তাহলে এই সম্পর্কে থাকার কি খুব দরকার? বৌ শাশুড়ীর সম্পর্ক যেটা দেখানো হয়েছে, দুজনের খুব মিল মহব্বত আবার লেগে যায় দুকথায়, কেউ কাউকে ছাড় দেয় না। রিজ এত ভালোবাসে বৌকে কিন্তু মা যখন গর্ভবতী স্ত্রীকে খাবার খোঁটা দেয় বা পারিবারিক শিক্ষার খোঁটা দেয়, তখনও সে বলে ভুল তো কিছু বলেনি! আবার সে কখনও স্ত্রীর গায়ে হাত দেয় নি কিন্তু তার এক চড়ে বাচ্চা হয়ে গেল। মানে এগুলাকে কি ভালোবাসা বলে? সাদ আর রুপা। কমবয়সী মেয়েকে বিয়ে করে ঘরবন্দী করলে, পড়ালেখা করতে দিলোনা। অসুস্থ মায়ের সেবা, সংসার চালানো সব একা রুপার দায়িত্ব। শুধু রাত হলে সাদের ভালোবাসা জেগে ওঠে। পুরোটা সময় সাদের ভালোবাসা বলতে শারিরীক টান ছাড়া আর কিছু মনে হলোনা। মাসের পর মাস স্ত্রীর সাথে কথা বলে না কিন্তু শারিরীক সম্পর্ক ঠিকি চলে। এটারে আর যাই হোক ভালোবাসা না। মায়ের দ্বারা স্ত্রী নির্যাতিত দেখেও কিছুই বলেনা, কোনো সান্ত্বনার বানীও না। মাসের পর মাস দ্বায়িত্বের কথা বলে চাকরী ক্ষেত্রে পরে থাকে। রিফার কাছের সবাই ওকে ছেড়ে চলে গেছে। একমাত্র মেয়ে রুহি, সেও চলে যাবে এইভেবে কঠোর হাতে মেয়েকে মানুষ করছে, দরজা বন্ধ করে বাচ্চা টাকে মারে। সিনান এত ভালোবাসে রুপসাকে কিন্তু ১০ বছরেও তাকে নিতে আাসে না। এদিকে এই ১০ টি বছর রুপসাকে কি পারিমান কষ্টের মাঝে দিয়ে যেতে হয়েছে। ফারিয়ার বাচ্চা হয় না দেখে পঙ্গু ভাইয়ের বাচ্চাকে জোরদখল করে নিয়ে নিলো। শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলাম ভালো কেনো পরিনতি দেখার। তবে সবকিছুই এমনি রয়ে গেছে। সম্ভবত পরবর্তী পর্ব আসবে। লেখনী আর ঘটান প্রবাহ খুবই আকর্ষনীয় ছিল, এক বাসায় শেষ করেছি। তবে সম্পর্ক মানেই জোড়-জবস্তি নয় বরং আরেকজনের মূল্যায়ন এটা আসলে আমরা বুঝিই না।
বইটা একেবারে মনের মতো হইছে সাদ-রুপা কে পড়ে তৃপ্তি পাওয়া গেলো, সাদ চরিত্র টা আমার খুব ই প্রিয় সত্যি বলতে রিজ থেকেও সাদ চরিত্র বেশি ভালো লাগে আমার, সুর-রেবেকা বানু এদের চরিত্র টা ফাটাফাটি হয়েছে সুরের মুড সুয়িং গুলো দারুণ
বইটি খোলা যাচ্ছে না
সাদ আর রূপা কে যত পড়ি ততই ভালো লাগে 🥰🥰 এদের নিয়ে আলাদা করে গল্প লিখবেন প্লিজ।।। বাকি গল্প কখন আসবে? টাকা দিয়ে ইবুক কিনা সার্থক 😊😊
কিছু কিছু জায়গায় মনে হলো বেশি হয়ে গেলো বৌকে কথা শুনিয়ে ভাব করাটা বাকি সব ভালো ছিলো সাদমানের মা একটু বেশি করেছে এক ছেলে সারা জীবন দিয়ে যাবে আর না দিতে পারলে তুমি স্বার্থপর
খুব আগ্রহ নিয়ে শুরু করেছিলাম। কিন্তু ১৮ থেকে ২৬ পর্ব পড়তে পারছি না। শো করছে না।
অসম্ভব সুন্দর একটা গল্প। নীলাম্বরে রৌদ্দুরের হাতছানিতে সাদ রূপাকে যখন পড়তাম বুকটা দুরুদুরু করতো। মিটমিট হাসতাম। কিন্তু তাদের অংশ এতো কম ছিল বলে মনে অতৃপ্তি থাকতো। এটা পড়েও আমি তো তৃপ্তি পেলাম না। হায় ওদের নিয়ে আবার লেখা হোক প্লিজ আপু প্লিজ?