

ম্যানহাটনের হাডসন নদীর পাড়ে অবস্থিত চেলসী পিয়ার্স। নদীতে ভাসছে তাশরিকের ইয়ট। হাতে এক গ্লাস রয়্যাল স্যুট হুইস্কি নিয়ে টিভি স্ক্রিনে তাকিয়ে আছে সে। টিভিতে এখনও প্রচারিত হচ্ছে তার চ্যারিটি প্রেস কনফারেন্সের দৃশ্য। রিককে কীভাবে পুরো বিশ্ব হাততালি দিয়ে সম্মান জানাচ্ছে, তা দেখানো হচ্ছে পর্দায়। ঠিক সেই মুহূর্তে রিকের পেছনে এসে দাঁড়াল জেয়ডেন। নিচু গলায় বলল, “স্যার, স্টার্লিংকে তার নিজের প্রাইভেট বিমানে করে নিউ ইয়র্ক থেকে চিরতরে বের করে দেওয়া হচ্ছে। সে আর কোনোদিন এই শহরে ফেরার সাহস পাবে না।” রিক হুইস্কির গ্লাসে শেষ চুমুক দিতেই গ্লাসের বরফের টুকরোগুলো হালকা শব্দ করে উঠল। রিক পেছনে ফিরে তাকাল না। টিভিতে নিজের সেই মেকি দেবতুল্য হাসির দৃশ্যটার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে ফুটে উঠল বিষাক্ত হাসি। তার কাছে নিজের অধিকার, নিজের ব্যক্তিগত নারী তাথৈয়ের ওপর নজর দেওয়া শত্রুকে শাস্তি দেওয়াটা যেমন একটি সূক্ষ্ম খেলা; ঠিক তেমনি সেই নির্মম প্রতিশোধকে নিজের খ্যাতি ও মহত্ত্বের মুকুটে রূপান্তর করাও এক সিদ্ধ শিল্প!
"অনেক সুন্দর হয়েছে আপু। আপনার গতানুগতিক লেখার বাহিরে।আপনার ফ্যান্টাসি লেখাগুলো এত দারুণ। এটাও অনেক সুন্দর। রিকের উপর যদিও প্রথমে অনেক রাগ লাগছিল। পরে ভালো লাগছে।"
এক কথায় অসাধারণ লিখনি একটানা পড়লাম খুব সুন্দর হইছে আপু টাকা উসল একেবারে 🥰😍
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে আপু। আপনার গতানুগতিক লেখার বাহিরে।আপনার ফ্যান্টাসি লেখাগুলো এত দারুণ। এটাও অনেক সুন্দর। রিকের উপর যদিও প্রথমে অনেক রাগ লাগছিল। পরে ভালো লাগছে।
একেবারেই ভিন্ন ধাঁচের গল্পটা। সুইটেস্ট রিভেঞ্জ এভার! পুরো গল্প জুড়ে রহস্যময় আবহ বজায় ছিল। তাশরিকের চরিত্রটি দূর্বোধ্য ও আকর্ষনীয় ছিল প্রথমদিকে, শেষের দিকে ওর প্রেমিক সত্তাটাও অপূর্ব লেগেছে। আর তাথৈ এর কথা কি বলবো, ছলাকলায় পাক্কা ফ্লার্টিং গার্ল ☺️☺️☺️