

“আমি এত সুন্দরী... অথচ আমার স্বামী?” এই একটি প্রশ্নই অপরূপার জীবনটা ওলটপালট করে দিয়েছিল। রূপ নাকি মানুষের সবচেয়ে বড় আশীর্বাদ। আমিও তাই বিশ্বাস করতাম। আয়নায় নিজেকে দেখলেই আমার মনে হতো, আমার জন্য রাজপুত্রই অপেক্ষা করছে। নিজের রূপ, সৌন্দর্য নিয়ে আমার অহংকার ছিল আকাশছোঁয়া, সেই আমাকেই একদিন বিয়ে করতে হয় এক কালো, মোটা, ভুঁড়িওয়ালা সাধারণ স্কুলশিক্ষককে। প্রথম দেখাতেই মনে হয়েছিল—এই মানুষটার সঙ্গে কোনোদিন সুখী হওয়া সম্ভব নয়। ভালোবাসা তো দূরের কথা, তার পাশে দাঁড়াতেও আমার লজ্জা হতো। তারপর শুরু হলো একই ছাদের নিচে দুজন সম্পূর্ণ অচেনা মানুষের পথচলা। আমি তাকে অবহেলা করেছি, অপমান করেছি। প্রতিটি মুহূর্তে বুঝিয়ে দিতে চেয়েছি, সে আমার যোগ্য নয়। কিন্তু বিপরীতে, মানুষটা কখনো রাগ করেনি। আমার ঘৃণার বদলে সম্মান দিয়েছে, অপমানের বদলে হাসি দিয়েছে, অধিকার ফলানোর বদলে অপেক্ষা করেছে। আমার মন থেকে একদিন তাকে মেনে নেওয়ার অপেক্ষা। বিতৃষ্ণা থেকে শুরু হওয়া এই পথচলা কি শেষ পর্যন্ত রূপ নেবে এক নাবলা ভালোবাসায়? জানতে হলে এখনি পড়ে ফেলুন, এক সাধারণ মধ্যবিত্ত সংসারের অসাধারণ এই গল্প...
"মানুষের জীবনের আসল সৌন্দর্য কি? রূপ,অর্থ নাকি রূপালী চাঁদের আলোর মতো ফকফকা একটি মন!!!___আর এটাই অন্তত চমৎকার ভাবে সাবলীল শব্দচয়ন এবং মনের সমস্ত অনুভূতি ঢেলে লেখিকা আপু চিত্রায়িত করেছেন,,,, গল্প টার শেষ পর্যন্ত মনির নামক মাস্টারমশাইয়ের চরিত্র যেন এক অদ্ভূত ঘোরে আমাকে আটকে রেখেছিল,,গল্পটায় আপনি আপনার প্রতিভার প্রচ্ছন্ন স্বাক্ষর রেখেছেন,,,, আপনার সর্বাঙ্গিন সফলতা কামনা করছি"
মানুষের জীবনের আসল সৌন্দর্য কি? রূপ,অর্থ নাকি রূপালী চাঁদের আলোর মতো ফকফকা একটি মন!!!___আর এটাই অন্তত চমৎকার ভাবে সাবলীল শব্দচয়ন এবং মনের সমস্ত অনুভূতি ঢেলে লেখিকা আপু চিত্রায়িত করেছেন,,,, গল্প টার শেষ পর্যন্ত মনির নামক মাস্টারমশাইয়ের চরিত্র যেন এক অদ্ভূত ঘোরে আমাকে আটকে রেখেছিল,,গল্পটায় আপনি আপনার প্রতিভার প্রচ্ছন্ন স্বাক্ষর রেখেছেন,,,, আপনার সর্বাঙ্গিন সফলতা কামনা করছি
Read all reviews on the Boitoi app