

নিজের হবু স্বামীর সাথে নিজের বাবার দ্বিতীয় স্ত্রী তথা নিজের সৎমার বিয়ে দেখা বোধহয় পৃথিবীর সবথেকে অনাকাঙ্ক্ষিত দৃশ্যগুলোর একটি! কিন্তু আজ সেই দৃশ্যেরই সাক্ষী হলো প্রাপ্তি। তার সামনেই তার বাবার দ্বিতীয় স্ত্রী সন্ধ্যা তার হবু স্বামী রক্তিমের পাশে বউ সেজে দাঁড়িয়ে। এক বছর আগে নিজের বাবার মৃত্যুর সাক্ষী হওয়ার পরই রক্তিমই ছিল প্রাপ্তির একমাত্র আশ্রয়স্থল। কিন্তু এখন…. প্রাপ্তির যেন নিজেকে ধিক্কার দিতে মন চাইল। মানুষ চিনতে এত বড় ভুল কীভাবে করল সে? রক্তিম মাথা নত করে দাঁড়িয়ে ছিল। তার পাশে দাঁড়ানো সন্ধ্যা অবশ্য বেশ স্বাভাবিক ভঙ্গিমায় দাঁড়িয়ে। প্রাপ্তিকে কষ্ট পেতে দেখে বোধহয় তার ভালোই লাগছে! এই মেয়েটার জন্য তো তাকে কম কষ্ট পেতে হয়নি! এই মেয়েটারায়া হওয়ার জন্য তাকে নিজের থেকে দ্বিগুণ বয়সী এক লোককে বিয়ে করতে হয়েছিল, দীর্ঘ ১০ বছর এক বুড়ো মানুষের সংসার করতে হয়েছে। আজ যেন এভাবে প্রাপ্তির সুখের পথে বাধা হয়ে দাঁড়িয়ে নিজের সেই সব কষ্টের প্রতিশোধ নিয়ে নিল সন্ধ্যা। নিজের কাজে সে নিজেই গর্বিত!