
তনি আমাকে ঠিক দুপুর বারোটায় থাকতে বলছে ম্যাকে। আমি আছি তবে নর্দমায় মরে পড়ে আছি। আমাকে দেখতেও ভীষণ বাজে লাগছে। নর্দমায় পড়ে থাকলে কবে কাকে কোনদিন আবার ভালো দেখিয়েছে? গলার একদম মাঝবরাবর পোঁচ দিয়েছে শালারা। বাঁচার কোনো চান্সই রাখেনি। রাস্তায় গড়িয়ে পড়ে কত মানুষকে যে হাত ইশারায় ডাকলাম—কেউ এলো না। আজকাল সবাই গা ছাড়া থাকতে ভালোবাসে। তবে ঘটনা ফেসবুকে এলে অন্য ব্যাপার, তখন মানুষের রক্ত অকারণেই গরম হয়ে যায়। ঘটনার নিচে অনেক ভালো ভালো কমেন্ট পড়ে। তখন মনে হয় পৃথিবীতে আসলে কোনো খারাপ মানুষ নাই। কিন্তু রাস্তায় বেরুলেই অন্য জগৎ। এই জগতে যে কেউ যেকোনো সময় খুন, গুম হয়ে যেতে পারে আর এটাই স্বাভাবিক।