

মেরে ফেলার আর কোনো উপায় ছিল না? বলেন, এসব ছাড়াও কি আর কোনো উপায় ছিল না আপনার কাছে? কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে, মায়া? ইউ ডিজার্ভ ইট। কী বুঝতে পারছ না? বলছি তবে শুনে নাও, আমার মেয়েকে যেভাবে তুমি আমার কাছ থেকে এতদিন দূরে রেখেছ, তার বিপরীতে তো এটা কিছুই না। দীপ্ত..... নাম নেবে না আমার তোমার নোংরা মুখে। এতটুকুতেই এমন করছ! ভেবে দেখেছ আমার কেমন লেগেছে যখন বাবা হয়েও আমি জানতে পারিনি আমার মেয়ের কথা—আমি পারিনি, মায়া, আমার মেয়ের দুনিয়াতে আসার সময় তার পাশে থাকতে—ছোট্ট এই প্রাণটাকে প্রথমেই বুকে নিয়ে আদর করার অধিকার থেকে তুমি আমাকে দূরে রেখেছ। যে মানুষটাকে মায়া নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিল, আজ সেই দীপ্তই তার কাছ থেকে বেঁচে থাকার শেষ সম্বলটুকু ছিনিয়ে নিতে এসেছে! একটি গোপন বিয়ের পরিণতি যে এমন হবে, তা কি মায়া কখনো ভেবেছিল?