
“কোনো এক বৃষ্টিমুখর, স্নিগ্ধ সন্ধ্যায় পুষ্পিকা কারো প্রেমে পড়েছিল। ছেলেটির শান্ত-সংযত স্বভাব, দায়িত্ববোধ আর কর্তব্যপরায়ণতা তার মনে ভালোলাগার সৃষ্টি করল। সে ওই জলদগম্ভীর, শ্লেষ্মাজড়িত কণ্ঠের প্রেমে পড়েছিল। এই প্রেম-ভালোবাসা ধীরে ধীরে কখন যে ভালোবাসায় পরিণত হয়েছিল সেটা পুষ্পিকা নিজেও বুঝতে পারেনি। অনুভূতিগুলোকে দীর্ঘদিন আড়ালেই রেখেছিল সে। একতরফা ভালোবাসার কোনো প্রত্যাশা ছিল না তার কাছে, কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। সম্পর্কের এই নামকরণে পুষ্পিকার মনে জন্ম নিল আশা, কৌতূহল আর নতুন অনুভূতির। কিন্তু এই একতরফা ভালোবাসার পরিণতি যতটা সুন্দর ঠিক ততটাই অপ্রত্যাশিত। সম্পর্কের পবিত্র বন্ধনে পুষ্পিকার এই যাত্রার শেষ কোথায়? জানতে পড়ুন.. ‘পুষ্পিকা’।