

'কোনো এক সাঁঝের বেলায় অনুভব করেছিলাম আমি প্রেমে পড়েছি, ভীষণভাবে প্রেমে পড়েছি। বয়স ষোলো'র প্রেম, সতেরোতে পূর্ণতা পেয়েছিল। কোনো এক সাঁঝের বেলায় আপনার নামে কবুল পড়ে নিজেকে আপনাতে সপেছি। দেওয়ান সাহেব, আবার সেই সাঁঝের বেলায় আজ আপনাকে আরও কিছু জানাতে চাই।’ ঈশান, তিতিরের বাকি কথাটুকু শুনতে নিশ্চুপ হয়ে থাকে। গোটা আকাশ কেমন গোলাপি রঙ ধারণ করেছে এখন। রিসোর্টের বারান্দা থেকে যতদূর চোখ যায়, কাশ্মীরের সবুজ পাহাড়, তার মাথার ওপরে খানিকটা করে বরফের মুকুট পরে আছে। সাঁঝের আভার প্রতিফলনে চিকচিক করছে সেসবও। তিতির নিজের কণ্ঠস্বর একদম আদুরে করে ফিসফিসিয়ে বলল, 'আপনার ঘরে পুতুল আসছে কিন্তু। একজন নয়, দুই দু'জন। দুই থেকে চার হতে যাচ্ছি আমি-আপনি। দেওয়ান সাহেব, বাবা হতে যাচ্ছেন আপনি।’
"আপু ই_বুকটা সত্যি অনেক অনেক সুন্দর হইছে। এতো মিষ্টি আর আদুরে ছিলো ওদের সময়গুলা যত বলবো ততই কম হবে, বিশ্বাস করো ঈশান আর তিতিরকে তো আমার এমনিতেই অনেক ভালো লাগে সেখানে তাদের কত সুন্দর সুন্দর মুহূর্ত ছিলো..তোমার জন্য অনেক শুভকামনা রইলো। দোয়া ও ভালোবাসা তোমার জন্য।"
আপু ই_বুকটা সত্যি অনেক অনেক সুন্দর হইছে। এতো মিষ্টি আর আদুরে ছিলো ওদের সময়গুলা যত বলবো ততই কম হবে, বিশ্বাস করো ঈশান আর তিতিরকে তো আমার এমনিতেই অনেক ভালো লাগে সেখানে তাদের কত সুন্দর সুন্দর মুহূর্ত ছিলো..তোমার জন্য অনেক শুভকামনা রইলো। দোয়া ও ভালোবাসা তোমার জন্য।
Read all reviews on the Boitoi app
আমি গল্পটার ফেসবুক ভার্সনটাও পড়তেছি আর এই ই-বুকটা আমার কাছে এতো আদুরে লেগেছে আমি বুঝাইতে পারবো না। আর লেখিকা আপুকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর লেখার জন্য আপু তোমার শব্দচয়ন অনেক সুন্দর একদম প্রেমে পড়ার মতো। শুভকামনা রইল আপুর জন্য আপনি আরো ভালো লিখুন।
ই-বুক টা এত সুন্দর ছিলো বলে বোঝানো যাবে না ,আর প্রত্যেক টা কাপল এর ভালোবাসা গুলা এত আদুরে ছিলো যে কি বলবো আর ইশান তিতির এর রোমান্স এর পার্ট গুলা আরো সুন্দর ছিলো সাথে ছিলো বন্ধু দের হাসি মজা আড্ডা আর ভাই বোনদের খুনসুটি সব মিলিয়ে ই-বুক টা অসাধারণ ছিলো
আমার খুবই পছন্দের এই উপন্যাস আমি চাই লেখিকা আপু যেনো এই রকম আরো দারুণ দারুণ উপন্যাস লিখে আমাদের পড়ার সুযোগ দেন 💙
গল্পটা আমার খুব খুব ভালো লেগেছে। লেখিকা কে অসংখ্য ধন্যবাদ,সুন্দর একটা গল্প লেখার জন্য। আশা করি আপনার লেখা আরো সুন্দর সুন্দর গল্প করতে পারব ❤️❤️
সাঝের মায়া শুধু গল্প নয় একটা অনুভুতি। ইশান তিতির ময় গল্পে আরো অনেকে আছে যাদের ফুটিয়ে তোলার মাঝে পুর্নতা পেয়েছে গল্প। খুব সুন্দর একটা অনুভুতি ভালোলাগা আর ভালোবাসা আছে গল্পের পাতায়, লেখিকা তার অনুভুতি গুলোর প্রকাশনায় এনে আমাদের একটা সুন্দর মুহুর্ত ভালোলাগা দিয়েছে
গল্পটা অনেক ভাল লেগেছে
সব গুলো জুটিকে দারুন লেগেছে। নাঈম আর নয়নকে তো মেলাতেই পারিনি। তিতির তো একদম জামাই পাগল ক্যারেক্টার লিড করেছে।তবে ওদের ছেলের ব্যাপার টা বুঝলাম না। মেয়েরা আগে আসলো, ওদের প্রথম সন্তান তো কুইন্স , তাইলে ছেলে বড় হলো কিভাবে? আর সাজিদ অনিমার বাচ্চা নিয়ে কিছু বললে ভালো লাগতো। লাস্টের পর্বটা বেশি হুটহাট লেগেছে, বাড়িতে ম্যানেজ করে কিংবা এটা নিয়ে আগ্রহী ছিলাম। যাইহোক best wishes 🎀
ফেসবুকে আপনার গল্প পড়া হয় ইবুকটা যখন আসলো তখন থেকেই উইস লিস্টে ছিল। অবশেষে গল্পটা পড়লাম অনেক ভালো লাগলো খুব সুন্দর। অনেক অনেক সুন্দর হয়েছে আপনার লেখা আশা করি সামনে আরো অনেক সুন্দর সুন্দর গল্প উপহার দিবেন।
💗💗ঈশান তিতির মানেই ভরপুর ভালোবাসা। 💗💗 খুবই সুন্দর গল্পটা, আপুর লেখা সব গল্পই খুব সুন্দর। কিন্তু এইটুকু পড়ে মন ভরে নাই। মনে হয় ওদের বাচ্চাদের নিয়ে আরো পড়তে পারতাম তাইলে ভালো হইতো।