

সকাল সকাল গোসল সেরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে বৃষ্টি। পরনে রক্তলাল জর্জেট শাড়ি। কোমরের দিকটা হালকা উন্মুক্ত। নো-স্লিভ ব্লাউজ। গায়ে পারফিউম মেখে পুরোপুরি তৈরি ও। দেখে মনে হচ্ছে কোথাও বেরোবে একটা। চুলগুলো আলগোছে ঠিক করে কপালে টিপ পড়তেই উদরে অনুভূত হলো এক জোড়ো শুষ্ক খরখরে হাতের স্পর্শ। মুহূর্তেই অজানা আবেশে চোখ খিঁচে নিল রমণী। গ্রীবাদেশে মুখ গুঁজে বিড়বিড়াল কেউ, —'উমম, পারফেক্ট।' চোখ খিঁচে একই উদ্যমে প্রশ্ন ছুড়ল রমণী, —'শুধুই পারফেক্ট?' ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল আজওয়াদ। কোমরের দু'দিকে আলতো করে চেপে নিজের কাছে টেনে আনল। তৎক্ষণাৎ রাশভারী আওয়াজে শুধাল মানব, —'নো, নো। ইউ লুক ডেঞ্জারাসলি পারফেক্ট, মাই হট কুইন।' বৃষ্টি নিজের দিকে টানল ওকে। মুখ খানিকটা কাছে নিয়ে ফিসফিসিয়ে শুধাল, —'ওহহ রিয়েলি?' —'ইয়া।' —'So, let's do something?' নোটবার্তাঃ- যখন নিজের বউয়ের আড়ালে পরকীয়ায় জড়িয়ে পড়ে স্বামী, আর সেই পরকীয়ার মানুষটিই হয় তার নিজের শালী—তখন কেমন লাগে সেই বিশ্বাসঘাতকতার আঘাত? এক বোনের সতীন যখন অন্য বোন হয়, তখন সেই সম্পর্ককে কি মেনে নেয় সমাজ? নাকি সম্পর্কের আড়ালে চাপা পড়ে যায় এক নারীর অগণিত কান্না, অপমান আর না-বলা যন্ত্রণা? তারপর—ঝড়ের সেই ভয়াল রাতে কী এমন ঘটেছিল, যার জন্য এক কাপড়ে স্বামীর বাড়ি ছেড়ে ছোট্ট মেঘকে নিয়ে বেরিয়ে যায় মেঘা? অতঃপর কী হবে মেঘার? যখন বাবার বাড়িতেও ঠাঁই হলো না তার। তখন ছোট্ট বাচ্চাকে নিয়ে কোথায় ঠাঁই হয়েছিল ওর? তার সন্তানের ভবিষ্যৎ বা কী হয়েছিল? আর যে মানুষটি তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাসঘাতকতা করল, তার সেই সম্পর্কের শেষ পরিণতিই বা কী হলো? জানতে হলে পড়ুন সম্পূর্ণ গল্প—“অব্যক্ত প্রেমের কাব্য”।

"সত্যি অসাধারণ হয়েছে গল্পটা অনেক গুলো Thanko আমাদের এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য 🥰😘😘 আপনার লেখার কথা কি আর বলবো এক কথাই আপনি বেস্ট🥰😘"
গল্পটা ভালোই, আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কিন্তু মোটামুটি ভালোই
Read all reviews on the Boitoi app
গল্পটা অনেক সুন্দর ছিলো
এই গল্প টা অনেক সুন্দর ছিলো। বাস্তব ধর্মি গল্প টা
গল্পটা সুন্দর ছিলো। আসলে কমেন্ট আমি লিখতে পারি না। তাই বেশি কিছু লিখছিনা। তবে গল্প টা অনেক সুন্দর ছিল। লেখিকা কে অনেক অনেক ধন্যবাদ এমন একটা বই উপহার দেয়ার জন্য।
আজওয়াদ ও তো চরিত্রহীন, তা না হলে বউ থাকা সত্ত্বেও কিভাবে শালির রুপে মজে গেলো, আর বৃষ্টি ও তো আরেকটা বেয়াদোপ বেডি, আজওয়াদ আর বৃষ্টি যা করছে তার শাস্তি ওরা খুবই কম পাইছে, আরো কঠিন শাস্তির দরকার ছিলো ওদের, যাইহোক গল্পটা অনেক সুন্দর ছিলো, আশা করি লেখিকা আরো সুন্দর সুন্দর গল্প লিখে আমাদের উপহার দিক
সত্যি অসাধারণ হয়েছে গল্পটা অনেক গুলো Thanko আমাদের এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য 🥰😘😘 আপনার লেখার কথা কি আর বলবো এক কথাই আপনি বেস্ট🥰😘