

পুরুষ মানুষ দীর্ঘদিন এক নারীকেই ভালোবাসতে পারে না। রোজ রাতে হাত বাড়ালেই যাকে পাওয়া যায়, তাকে আলাদা করে দেখার ইচ্ছে বা প্রয়োজন থাকে না—এই ভ্রান্ত বিশ্বাসে আচ্ছন্ন হয়ে সামিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল আরিফ। অথচ তত দিনে তার ছিল একটি সংসার, একজন স্ত্রী আর তিন বছরের ফুটফুটে ছেলে, নীরব। ধীরে ধীরে সবকিছু ভেঙে পড়তে শুরু করল। মুনমুনের গায়ে হাত তোলা, কুৎসিত ভাষায় গালিগালাজ—এসব যেন আরিফের কাছে নিতান্তই সামান্য ব্যাপার। অন্যদিকে, দাম্পত্যের অবহেলা আর অশান্তির মধ্যে মুনমুনের পরিচয় হয় সজিবের সঙ্গে। ভালো রাখার প্রতিশ্রুতি, নীরবের দায়িত্ব নেওয়ার আশ্বাস। একসময় তারাও জড়িয়ে পড়ে এক অবৈধ সম্পর্কে। তাহলে কি একটি সংসার এভাবেই ভেঙে যাবে? যেমন জমি ভাগ হলে দুই টুকরো হয়ে যায়। কিন্তু নীরব? তিন বছরের নিষ্পাপ একটি শিশুর কী হবে? বড়দের ভুলের বোঝা কি শেষ পর্যন্ত তাকেই বহন করতে হবে?
"গল্পটি একদম আমাদের সমাজের বাস্তব চিত্র ছিল। তবে শেষ টা সবার এমন হয়না। অনেকে ভুল পথেই সারাজীবন পাড়ি দেয়,দিনশেষে আফসোস ছাড়া আর কিছুই থাকেনা।"
এরকম যদি সব বাবা মা বুঝতো তাহলে বাচ্চারা মা বাবা থেকেও এতিম হয়ে যেতোনা🥹
Read all reviews on the Boitoi app
গল্পের মতোই সুন্দর হোক নীরবের জীবনগুলো! বরাবরের মতোই অসাধারণ লেখনী!
গল্পটি একদম আমাদের সমাজের বাস্তব চিত্র ছিল। তবে শেষ টা সবার এমন হয়না। অনেকে ভুল পথেই সারাজীবন পাড়ি দেয়,দিনশেষে আফসোস ছাড়া আর কিছুই থাকেনা।