

একটা অ্যারেঞ্জ ম্যারেজ, দুটো অচেনা মানুষ, আর শ্রাবণের একঘেয়ে বৃষ্টি—এই তিন মিলেমিশে কী জীবনের গল্পে রং যোগ করতে পারে? দুটো হৃদয়ের সাধারণ নিয়মে কাছে আসা, সংগোপনে জমানো অনুরাগ, আর চায়ের কাপের টুংটং—এত অল্পেও কি তনুমন হার মানে? প্রকৃতির নিয়মে যুগ যুগ ধরেই পৃথিবীর বুকে বারবার শ্রাবণ নামে, আবার বিদায়ও নেয়। কিন্তু কিছু বৃষ্টি কি থেমে যাওয়ার পরও রয়ে যায়? আচ্ছা? শ্রাবণের দিন ফুরালে কী হয়? ফুল ফোটে? বিয়ের ফুল?
"একটা শান্ত স্নিগ্ধ আদর আদর গল্প। সাদামাটা এবং ভীষণ সুন্দর। ইশ! আমি ঠিকঠাক প্রকাশ করতে পারছি না গল্পটা কতটা সুন্দর। শ্রাবণের এক পশলা বৃষ্টি যেমন আমাদের শরীর ও মনকে শান্ত করে দিয়ে যায়, "শ্রাবণের দিন ফুরালে" গল্পটাও আমাকে তেমনই একটা ঠান্ডা শীতল অনুভূতি দিয়ে গেলো। ভাদ্রের তপ্ত গরমের মধ্যেও আমি শ্রাবণের শীতলতা অনুভব করছি। লেখনী এতোটাই আকৃষ্ট করেছে আমাকে। এক কথায় গল্পে ডুবে গেছি। গল্পে আহামরি বিশেষ কিছু নেই। তবে যা আছে তাকে এক কথায় বলে সাধারণের মধ্যে অসাধারণ।"
একটা শান্ত স্নিগ্ধ আদর আদর গল্প। সাদামাটা এবং ভীষণ সুন্দর। ইশ! আমি ঠিকঠাক প্রকাশ করতে পারছি না গল্পটা কতটা সুন্দর। শ্রাবণের এক পশলা বৃষ্টি যেমন আমাদের শরীর ও মনকে শান্ত করে দিয়ে যায়, "শ্রাবণের দিন ফুরালে" গল্পটাও আমাকে তেমনই একটা ঠান্ডা শীতল অনুভূতি দিয়ে গেলো। ভাদ্রের তপ্ত গরমের মধ্যেও আমি শ্রাবণের শীতলতা অনুভব করছি। লেখনী এতোটাই আকৃষ্ট করেছে আমাকে। এক কথায় গল্পে ডুবে গেছি। গল্পে আহামরি বিশেষ কিছু নেই। তবে যা আছে তাকে এক কথায় বলে সাধারণের মধ্যে অসাধারণ।
Read all reviews on the Boitoi app
একটা কুটুমুটু গল্প। যদিও শুরুতেই সবটা আন্দাজ করে ফেলছিলাম তাও ভালো লাগলো পড়তে। তিতলি বাবা মায়ের বন্ডিংটা একদম কুটু! 🥹
চমৎকার লেগেছে গল্পটা। শাফিন-তিতলিকে আরো পড়তে মন চাচ্ছে। স্নিগ্ধ, সুন্দর, সাদামাটা প্লটের দারুণ একটা ছোট গল্প। অনেক অনেক শুভ কামনা লেখিকাকে এতো সুন্দর একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য।
একখানা হাওয়াই মিঠাই এর মত গল্প। হাওয়ায় মিলিয়ে গেলে যেমন তার রেশ থেকে যায় তেমনি শ্রাবণের দিন ফুরালে গল্পটি। একদম আদর আদর।