

শুভ্রা এবার আজমাইনের মুখের দিকে তাকিয়ে বলল, "আমি দূরে কোথাও হারিয়ে যেতে চাই, আজমাইন। এই ঘর-সংসার, সন্তান—সবকিছুর উপর থেকেই কেন যেন মন উঠে গিয়েছে। জীবনে এত এত ধাক্কা খেয়েছি যে আর ভালো লাগছে না কিছু। আমি একা পালিয়ে যেতে চাই। আজকাল বাচ্চাদেরও সহ্য হচ্ছে না। আমি কেমন জানি পাগল হয়ে যাচ্ছি। দমবন্ধ লাগছে আমার সব। এক কাজ করুন, আজমাইন। বাচ্চাদের আপনার কাছে রেখে আমাকে ডিভোর্স দিয়ে দিন আপনি। আমাকে মুক্তি দিন, আজমাইন। আমি আপনাদের কারও অস্তিত্ব সহ্য করতে পারছি না। আপনারা সবাই স্বার্থপর, সবাই আমাকে কষ্ট দিয়েছেন। আমি আর আপনাদের নিজের জীবনে চাই না। আমি একা থাকতে চাই। কারও সন্তান, কারও বোন, কারও স্ত্রী, কারও মা—এসব সম্পর্ক ভুলে গিয়ে শুভ্রা হয়ে বাঁচতে চাই। আমি শান্তি চাই, আজমাইন, আমাকে শান্তি দিন!" বলে আবারও পাগলের মতো কাঁদতে লাগল। তারপর হুট করেই জ্ঞান হারিয়ে আজমাইনের উপর ঢলে পড়ল।
"অসম্ভব সুন্দর হয়েছে।প্রথম খন্ড পড়ে এই দ্বিতীয় খন্ডের জন্যে অপেক্ষায় ছিলাম। এতো তাড়াতাড়ি আসবে ভাবি নি। কি সুন্দর সব পাপীরা নিজেদের পাপের শাস্তি পেয়েছে। প্রথম খন্ড পড়ে কল্পনাও করি নি যে দ্বিতীয় খণ্ডে এত চমক অপেক্ষা করছে। আমি জাস্ট অবাক। প্রতিটা পর্বে রহস্যের জট খুলেছে। আর মালিহাকে আনার সব চাইতে ভালো লেগেছে। শুভ্রা অনেক লাকী যে সে মালিহার মতো একজনকে পেয়েছিল। লেখিকার উপস্থাপন এতোটাই চমৎকার ছিল। এক কথায় মানসিক ভাবে তৃপ্তি পেয়েছি। ইলোরা ফারদিন আপনার প্রতিটি বই আমি পড়েছি। সব কটিই অসাধারণ। শেষ এ বলব আপনার বই কিনে আমি লাভ করেছি।"
অসম্ভব সুন্দর হয়েছে।প্রথম খন্ড পড়ে এই দ্বিতীয় খন্ডের জন্যে অপেক্ষায় ছিলাম। এতো তাড়াতাড়ি আসবে ভাবি নি। কি সুন্দর সব পাপীরা নিজেদের পাপের শাস্তি পেয়েছে। প্রথম খন্ড পড়ে কল্পনাও করি নি যে দ্বিতীয় খণ্ডে এত চমক অপেক্ষা করছে। আমি জাস্ট অবাক। প্রতিটা পর্বে রহস্যের জট খুলেছে। আর মালিহাকে আনার সব চাইতে ভালো লেগেছে। শুভ্রা অনেক লাকী যে সে মালিহার মতো একজনকে পেয়েছিল। লেখিকার উপস্থাপন এতোটাই চমৎকার ছিল। এক কথায় মানসিক ভাবে তৃপ্তি পেয়েছি। ইলোরা ফারদিন আপনার প্রতিটি বই আমি পড়েছি। সব কটিই অসাধারণ। শেষ এ বলব আপনার বই কিনে আমি লাভ করেছি।
Read all reviews on the Boitoi app
বিন্তির সংসারসহ আপনার আরোও কিছু লেখা পড়েছি, সেগুলো চমৎকার ছিলো। আপনার জন্য শুভকামনা।
অসাধারণ অসাধারণ অসাধারণ। লেখিকার লিখা বরাবরই আমার পছন্দের শীর্ষে। এতো ভালো লেগেছে গল্পটি যা বলার মতো না। অনিন্দিতা আর সুরভীর শাস্তিটা এতো ভালো লেগেছে। এসব মেয়েদের সাথে এমনি হওয়া উচিত। আর আজমাইনের কথা আর কি বলব! যদিও প্রথমে তার প্রতি রাগ লেগেছিল, কিন্তু গল্পের শেষে আমার ওকে এতোটাই ভালো লেগেছে যে যা বলার মতো না। শুভ্রাকে যেই সাপোর্ট সে দিয়েছে তা প্রশংসা যোগ্য❤️ আজমাইন শুভ্রার ভালোবাসাটা সুন্দর ❤️❤️ খুব ভালো লেগেছে। ১ম ও ২য় খন্ড দুটোই অসাধারণ ❤️❤️
শেষটা খুব সুন্দর ছিল,পুরো গল্পটাই মনে রাখার মতো। কেনাটা সার্থক।
প্রথম অংশ পড়ার পর এইটার অপেক্ষায় ছিলাম। অনেক সুন্দর হয়েছে ।
অনেক ভালো হয়েছে শেষ টা 💕🥰💞
অপেক্ষা করে ছিলাম, ২য় পরিচ্ছেদের জন্য। সুন্দর হয়েছে।
প্রথম পার্ট পরে অপেক্ষা ছিলাম কবে 28তারিখ আসবে। সকালে দেখলাম ব্ই আসছে, সাথে সাথে কিনে এক বসায় পড়ে শেষ করলাম। লেখিকার উপস্থাপনা অনেক সুন্দর এবং ম্যাচিউর। বাস্তবতা, ভালোবাসা, কষ্ট সব কিছু মিলিয়ে পারফেক্ট।আমি প্রচুর বই পড়ি,। উনার প্রায় সবকয়টা ই কিনেছি আমি।লেখনির হাত খুব ভালো।
অসাধারণ হইছে আপু,,আমার কেনাটা সার্থক হইছে,,আপনি একজন অসাধারণ লেখিকা