

ছোটবেলা থেকেই একসাথে বড় হওয়া দু’জন। নায়কের চোখে তখন শুধু সফলতার স্বপ্ন, তাই একদিন পাড়ি জমায় আমেরিকায়। প্রিয় মানুষটির হঠাৎ দূরে চলে যাওয়ায় অভিমানে নায়িকাও নিজেকে গুটিয়ে নেয়। বছর কয়েক পর নায়ক দেশে ফিরতেই বদলে যায় গল্পের মোড়। পুরোনো টান আবারও ফিরে আসে, কিন্তু এবার নায়িকার সামনে নায়কের এক অদ্ভুত শর্ত—ইন্টার পরীক্ষায় এ প্লাস পেলেই তাকে বিয়ে করবে! কিন্তু যে মেয়ের পড়াশোনায় একদমই মন নেই, সে কি পারবে ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য অসম্ভবকে সম্ভব করতে?