

পদ্মার পাড়ের ছোট্ট এক গ্রাম। নদীর স্রোতের মতোই সেখানে বয়ে চলে মানুষের জীবন—কখনো শান্ত, কখনো উত্তাল। সেই জীবনের ভাঁজে ভাঁজে জমে থাকে কিছু ভালোবাসা, কিছু অভিমান, কিছু অপূর্ণতা আর কিছু না-বলা কথা। ফারিস শাহ—নদী আর মাটির গন্ধে বেড়ে ওঠা এক সাধারণ যুবক। তাঁর জীবনে হঠাৎ এসে পড়ে এমন একজন, যার উপস্থিতি বদলে দিতে শুরু করে তাঁর চেনা পৃথিবী।
"আহা চিরায়ত গ্রাম বাংলার মায়া জড়ানো চমৎকার একটা প্লট। নাম এবং প্রচ্ছদ দুটোই সাংঘাতিক ভাবে মিলে গেছে কাহিনীর সাথে। পদ্মার পাড়ের সাধাসিধা জেলে জামাল আর ফারিস শাহের গল্প, সাথে তার আন্ডারলিজেন্ড বন্ধু মনির। এত সাধারন অথচ খুবই অসাধারণ লাগল। ফারিস চরিত্রটি মনে দাগ কাটার মত। পোলা নয় যেন আগুনের গোলা। উচিত কথা মুখের উপর বলে দিতে এক মুহূর্ত সময় নেয় না, চমৎকার সব ডায়লগ। বিয়ে করতে না চাওয়া ছ্যাক খাওয়া ছেলেটা বিয়ের পর একদিনও বৌ ছাড়া থাকতে পারেনা। অথচ বৌয়ের নামটাও সে জানে না! ওদের প্রেমালাপগুলোও কি সহজ, সুন্দর, মায়াময়। সবচেয়ে ভালো লাগলো গ্রামীন সৌন্দর্য, মানুষগুলোর জীবনপ্রবাহের বর্ণনাগুলো। ফারিসের হাতের সেই চুরি করা লাউ দিয়ে ইলিশের তরকারি খেতে খুব মনে চাচ্ছে! আবারও বলব, অসাধারণ এক সৃষ্টি।"
এটি খুব সুন্দর একটি বই আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ শারমিন আহমেদ নৈঋতা আপু 🤗💙✨
Read all reviews on the Boitoi app
আহা চিরায়ত গ্রাম বাংলার মায়া জড়ানো চমৎকার একটা প্লট। নাম এবং প্রচ্ছদ দুটোই সাংঘাতিক ভাবে মিলে গেছে কাহিনীর সাথে। পদ্মার পাড়ের সাধাসিধা জেলে জামাল আর ফারিস শাহের গল্প, সাথে তার আন্ডারলিজেন্ড বন্ধু মনির। এত সাধারন অথচ খুবই অসাধারণ লাগল। ফারিস চরিত্রটি মনে দাগ কাটার মত। পোলা নয় যেন আগুনের গোলা। উচিত কথা মুখের উপর বলে দিতে এক মুহূর্ত সময় নেয় না, চমৎকার সব ডায়লগ। বিয়ে করতে না চাওয়া ছ্যাক খাওয়া ছেলেটা বিয়ের পর একদিনও বৌ ছাড়া থাকতে পারেনা। অথচ বৌয়ের নামটাও সে জানে না! ওদের প্রেমালাপগুলোও কি সহজ, সুন্দর, মায়াময়। সবচেয়ে ভালো লাগলো গ্রামীন সৌন্দর্য, মানুষগুলোর জীবনপ্রবাহের বর্ণনাগুলো। ফারিসের হাতের সেই চুরি করা লাউ দিয়ে ইলিশের তরকারি খেতে খুব মনে চাচ্ছে! আবারও বলব, অসাধারণ এক সৃষ্টি।