

মাহবুব বিস্ময় নিয়ে বললেন, “এসব কী বলছেন, স্নিগ্ধা? অন্য কাউকে পছন্দ করতে যাব কেন? অন্য কাউকে পছন্দ করলে নিশ্চয়ই আপনাকে বিয়ে করতাম না।” এবার আমি প্রায় চিৎকার করে বললাম, “তাহলে সমস্যাটা কোথায়? আমার-আপনার মধ্যে না ঝগড়া হয়েছে, না মনোমালিন্য। তাহলে কেন আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কটা এখনো এগোয়নি?” মাহবুব এবার আমার সামান্য কাছে এসে দাঁড়ালেন। অপরাধবোধ নিয়ে বললেন, “আমার মনে হয়েছে, আপনি প্রস্তুত না। আপনার হয়তো আরও সময় লাগবে।” মাহবুবের কথায় আমার ভীষণ হাসি পেল, তাচ্ছিল্যের হাসি। তাই তাচ্ছিল্যপূর্ণ হাসি হেসে বললাম, “হাসালেন আমায়, মাহবুব, হাসালেন। আজ আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য নিজেকে আবেদনময়ী করে সাজিয়েছি। আর সেদিন জ্বরের সময় যে নিজ থেকেই আপনার কাছে গিয়েছিলাম, সেটা? এত কিছুর পরও আপনার কেন মনে হলো আমার সময় লাগবে? আমার বান্ধবীরা বলত, আমার মতো সুন্দর বউ পেয়ে আপনার ভাগ্য খুলে গিয়েছে। আসলে সুন্দরী হয়ে লাভ নেই, যেখানে আপনি কাছে থেকেও......” আমার পূর্ণ কথাগুলো শেষ করতে পারলাম না। এর পূর্বেই মাহবুব...
অনেক সুন্দর গল্প।🧡🧡🧡🧡
Read all reviews on the Boitoi app
চমৎকার। সারা আপু মানেই চমৎকার। Welcome back আপু✨