

পরিবারের সবচাইতে ছোটো মেয়ে ছুটি হুট করে মিতাভাইয়ের প্রেমে পড়ে গেল। মিতাভাইও প্রেমে পড়েছিল, তবে পাশের বাড়ির কনকের। শিল্পপতি বর পেয়ে বিয়েও করে ফেলল কনক। দুঃখে মিতাভাই সুইসাইডের চেষ্টা করল। লাভ হলো না, হাসপাতালে যেতে হলো তাকে। হাসপাতালের বেডে শুয়ে থাকা মিতাভাইকে ছুটি ভয় দেখাল, তার এই আত্মহত্যার চেষ্টা কীভাবে ভবিষ্যতে কনকের সংসার বরবাদ করতে পারে। সাথে বুদ্ধি দিল, তার এখন বিয়ে করা দরকার—এমন কাউকে, যে কখনো স্ত্রীর অধিকার চাইবে না। গণিতের প্রভাষক, সরল মিতাভাইয়ের মস্তিষ্কের সমীকরণের সবচাইতে সহজ সমাধান ছিল ‘ছুটি’। হাসপাতালেই বিয়ে হয়ে গেল মিতাভাই আর ছুটির। কিন্তু তারপর? মিতাভাই তো ছুটিকে ভালোবাসেনি! ভালোবাসাহীন সেই সম্পর্কটা কেমন ছিল? মিতাভাইয়ের একটু ভালোবাসা পেতে চাওয়া ছুটির চাতক প্রতীক্ষার বর্ষা কি নেমেছিল কোনোদিন?
আর একটু বড়ো হতো যদি গল্পটা। কি ভীষণ সুন্দর একটা লেখা।
Read all reviews on the Boitoi app
এক কথায় অসাধারণ। চমৎকার ভাষা ও লেখনি
আমি যেন নিজেকে দেখেছি।এটা পড়ে নিজের করণীয় সম্পর্কে অবগত হয়েছি।আমিও ছুটি না থেকে ঐন্দ্রিলা হতে হবে।
ভালোবাসা কি পাতার পর পাতা অংক কষার মত? শেষটা মিলবে কি না মিলবে জানা নেই! কেউ হয়ত সমীকরণের শেষে শুন্য পায়, কারোটা হয়ত অসঙ্গায়িত। ভাগ্যবান তারা যাদেরটা মিলে যায়। কিশোরী বয়সে ভালোবাসা আর মোহের মাঝে পার্থক্য করাটা খুবই কঠিন। আরো জটিল লাগে সেটা আশেপাশের মানুষের কাছে। ছুটির কৈশোর আর তারুণ্যটা কেটে গেল এই জটিল সমীকরণ মেলাতে মেলাতে। মিজাভাইয়ের অনুপ্রেরণাগুলো খুবই সময়োপযোগী ছিল, তার মতো করে সবাই পাশে থাকলে হয়ত মেয়েটার কষ্ট কিছু কমতো! বড়চাচাকে বড় ভালো লাগলো। এত মায়া শুধু বাবারাই মেয়েদেরকে করে। আর মিতাভাইয়ের কথা কি বলবো। শেষদিকে একটা বিতৃষ্ণা কাজ করছিল তার প্রতি। কিন্তু তার কথাগুলো পড়ে মানতে বাধ্য হলাম লোকটা কিউট আছে। ম্যাথ ছাড়া কিছু না বোঝা মানুষটার কাছে ভালোবাসার মত জটিল জিনিস আর কি আছে। বেচারার মাথাটাই হ্যাঙ হয়ে গেছে! ঘৃণার আড়ালে লুকানো ভালোবাসার এই উপমাটা খুব মনে ধরেছে, 'শরীর থেকে কেটে ফেলে দেওয়া নখের মতো বাতিল আর বিশ্রী! মসৃণ, পলিশ করা নখ যতক্ষণ শরীরের অংশ থাকে ততক্ষণই সুন্দর।' অথচ কত ভালোবেসেই না নখ বড় করে নেলপলিশ লাগানো হয়, কাটতে কি আসলে ভালো লাগে আদৌও? আবার বেশি বড় হয়ে গেলেও নিজেই আহত হবার সম্ভাবনা। লেখনী সবসময়ের মতোই চৌম্বকীয় আকর্ষণে টানছিল, এক বসায় শেষ করলাম। ছুটির কথার মাঝে নিজেকে এভাবেই হারিয়ে ফেলেছিলাম, কষ্টগুলো সব বুকে এসে লাগছিলো যেন!! দারুন এক তৃষ্ণার ভালোবাসার গল্প ❤️❤️❤️
উফ্ফ কি লিখবো!!! এক কথায় অসাধারণ, অসাধারন! মিতাভাই, ঐন্দ্রিলা, জাবির আর ঐন্দ্রিলার মিজাভাই, সবাই মিলে আমার মাথা আউলাইয়া দিছে.. .❤️❤️❤️❤️❤️