

“তোমার বাগানের কিছু স্ট্রবেরি চুরি করব। বেশি না অল্প।” বলেই আবারও খিলখিল করে হেসে উঠল অরোরা। নওরোজ খপ করে হাত ধরে টেনে আনল অরোরাকে। অরোরা এখন গুটুর গুটুর করে তাকিয়ে আছে তার দিকে, তবে মুখে এখনো দুষ্টুমি ভরা হাসি। নওরোজ এবার তার মুখের কাছাকাছি নিজের মুখ এনে বলল, “দিতে পারি, তবে শর্ত আছে।” অরোরা ঠোঁট বাঁকিয়ে জিজ্ঞেস করল, “কী?” নওরোজ দুষ্টুমি হেসে অরোরার মুখে আলতো করে ফুঁ দিয়ে বেবি হেয়ারগুলো সরিয়ে বলল, “বকশিশ।” দুষ্টুমি নওরোজের চোখে-মুখেও। অরোরাও দুষ্টুমি হেসে আচমকা নওরোজের সিগারেট পোড়া কালচে ঠোঁট আঁকড়ে ধরে। হতভম্ব হয়ে হুশ হারায় নওরোজ। সেকেন্ড পরেই নওরোজকে ধাক্কা দিয়ে খিলখিলিয়ে হেসে ছুটে পালায় অরোরা। এবার অরোরার পেছন পেছন ছুটে নওরোজও... ফরফরিয়ে ঘুম থেকে জেগে ওঠে নওরোজ। ঘেমে একাকার অবস্থা। এ সব কী বিশ্রী স্বপ্ন দেখছে আজকাল! শীঘ্রই ডাক্তার দেখাতে হবে! নওরোজ গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। গাড়ি চালাচ্ছে জাহিদ। সে বুঝে উঠতে পারছে না ভাই হঠাৎ যাদবপুরে যাচ্ছে কেন। এদিকে নওরোজ মনে মনে বলে উঠল, “যে রোগ দিয়েছে, তার কাছেই যাব। সেই চিকিৎসা দেবে, ফ্রি ওষুধও দেবে। নইলে ঠুস করে গুলি করে দেব। কোনো ডাক্তার-ফাক্তারের কাছে আর যাচ্ছি না...”
"আমি এখনো অরোরা আর নওরোজের এই মিষ্টি গল্প থেকে বের হতে পারছি না। এতো সুন্দর ছিল জুটিটা। আর শেষের দিকে রহস্য গুলো একটির পর একটি যেভাবে প্যাচ খুললো, তা অসাধারণ ছিল। নওরোজকে নিয়ে কি আর বলব। পরিস্থিতি তাকে এতোটা ভয়ংকর বানিয়েছিল। আর অরোরা? মিষ্টি মেয়ে❤️ আমার ভয়ংকর ভালো লেগেছে গল্পটি"
ইলোরা ফারদিন আপু সব গল্ল গুলাই অনেক সুন্দর । এই গল্পটা একটু ভিন্ন ছিল। নওরোজ এর জন্য খারাপ লাগলো। মা ভাই সন্তান কে পেয়েও শেষ হারিয়ে ফেললো। আর কেউ জন্ম থেকে খারাপ হয়ে না। পরিস্থিতি চাপে মানুষ খারাপ হয়। আর নওরোজ সত্যিই আরোরা কে অনেক ভালোবাসত। তাই তো বার বার পালিয়ে যাবার পর তাকে খুজে বেরিয়েছে। হাজার খারাপের মাজে যে কাউ এত ভালোবাসাতে পারে গল্প না পড়লে বুজতাম না। আর নওরোজ যে শেষ তার ভুল ধারণা বুজে নিজেকে পরিবর্তন করেছে।এই টা দেখে খুব ভালো লাগলো।
Read all reviews on the Boitoi app
আমি এখনো অরোরা আর নওরোজের এই মিষ্টি গল্প থেকে বের হতে পারছি না। এতো সুন্দর ছিল জুটিটা। আর শেষের দিকে রহস্য গুলো একটির পর একটি যেভাবে প্যাচ খুললো, তা অসাধারণ ছিল। নওরোজকে নিয়ে কি আর বলব। পরিস্থিতি তাকে এতোটা ভয়ংকর বানিয়েছিল। আর অরোরা? মিষ্টি মেয়ে❤️ আমার ভয়ংকর ভালো লেগেছে গল্পটি