
হুট করে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটার চাকরি চলে গেলে কী হয়? ধীরে ধীরে অভাব ঢুকে পড়ে ঘরে, আর তার সঙ্গে ম্লান হতে থাকে সুখের সব স্মৃতি। বদলে যেতে থাকে মানুষের আচরণ, বাড়তে থাকে ভবিষ্যতের দুশ্চিন্তা। তখন বদলে যায় আপনজনের স্বরূপ। চোখে আঙুল দিয়ে বাস্তবতা চিনিয়ে দেয় তারা। একটি সংসারের ভাঙাগড়ার গল্প, অভাবের দিনে কাছের মানুষের বদলে যাওয়ার গল্প। যে গল্প পড়তে গিয়ে হয়তো আপনার নিজের জীবনের একটুআধটু উপলব্ধিও এসে যাবে। আচ্ছা, কেমন কেটেছিল চাকরিহীন মাহতাব আর নবনীর দিনগুলো? অভাবের সংসারে আলো ফোটাতে তাদের ছোট্ট বাচ্চাটার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল? শেষ অবধি কি চাকরি হয়েছিল মাহতাবের? নাকি অভাবের সংসারে স্রোতের কূটের মতো ভেসে গিয়েছিল তাদের ভালোবাসা...