

পুতুল একজন স্বাধীনচেতা মেয়ে। তার জীবন চলছিল বেশ ভালোই, কিন্তু হঠাৎ বাবার একটা ভুলের মাশুল দিতে গিয়ে চরম বিপর্যয় নেমে আসে জীবনে। অতর্কিতভাবে তার জীবনে আরিজ নামের একজনের আবির্ভাব ঘটে। যার আবির্ভাবেই পুরো জীবনটা এলোমেলো হয়ে যায় পুতুলের। কিন্তু তারপর কী হয়? পুতুলের জীবন কি এভাবেই বাবার ভুলের মাশুল দিতেই কেটে যায়, নাকি এর নেপথ্যে বেরিয়ে আসে অন্য কোনো সত্য!