

বিয়ের রাতে ঘরে ঢুকে নববধূর উদ্দেশ্যে সায়ানের প্রশ্ন... "আমি তোর থেকে প্রায় আঠারো বছরের বড়। মানে বুঝতে পারছিস? বয়স পঁয়ত্রিশ চলে আমার, আর তোর সবে আঠারো। অনেক ছোট তুই আমার থেকে। তবুও বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে তোর। সব জেনেশুনে আমাকে বিয়ে করলি কেন? সায়ানের তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখে বোকার মতো চেয়ে রয় নববধূর বেশে সজ্জিত মেয়েটা। কাঁচুমাচু মুখে বলে... "আম্মু আব্বু বিয়ে দিয়েছে। আমি কি করব? "আব্বু আম্মু বিয়ে দিয়েছে বলে তুইও দ্বিধাহীন চিত্তে বিয়ে করতে রাজি হবি? "তো কি করব? অবাধ্য হতাম? আমি কখনো কারোর কথার অবাধ্য হই না। আব্বু আম্মু যা করেছে, যা বলেছে তাই মেনে নিয়েছি। "তার মানে বিয়েতে মত ছিল না তোর? "এমা... না না। ছিল মত। "স্বেচ্ছায় আমার মতো বুড়োকে বিয়ে করেছিস? "আপনি বুড়ো কোথায়? সুন্দর তো! সায়ান শব্দহীন হাসল ওর বোকা বোকা স্বরে। হাসি চেপে বলল... "তোর বয়সের থেকে দ্বিগুণ বড়। হলাম তো বুড়ো? "বুড়ো হলে চোয়াল ঝুলে আসে, শরীর ঝিমিয়ে যায়, মাথার চুলও পেকে যায়। কিন্তু আপনার তো তেমন কিছুই হয়নি। আপনি এখনো খুব সুন্দর। পুরো সালমান খান। দেখেননি, সালমান খানের কত বয়স হয়েছে। এখনো বিয়ে করেনি। তবুও কত সুন্দর। কিন্তু আপনার তো অত বয়স হয়নি। আপনি তো এই বয়সে এসে বিয়ে করলেন অবশেষে, সালমান খানের থেকেও অনেক বেশি সুন্দর আপনি! "আচ্ছা? "হুম। জানেন, আমার সব বান্ধবীরা আপনাকে দেখে ফিদা হয়ে গেছে। কিন্তু লাভ নেই। আপনি তো শুধু আমার। আমার বর আপনি। "আমি শুধু তোর? "হুম। সন্ধ্যাবেলা আমাদের বিয়ে হলো তো, তারপর থেকেই আপনি আমার হয়ে গেছেন। আমি আপনার বউ আর আপনি আমার স্বামী।
কিনে ফেললাম সায়ানকে সম্পূর্ণ গল্প পড়ার পর রিভিউ এডিট করে দিবো 🥰
Read all reviews on the Boitoi app