

বাবা-মায়ের একমাত্র আহ্লাদী কন্যা প্রিয়াশা এক বর্ষণমুখর দিনে প্রথম দেখায় প্রেমে পড়ে যায় তারই ভার্সিটির প্রফেসর অনাবিল এহসানের। তিনি আবার বয়সে প্রিয়াশার চেয়ে পাক্কা বারো বছরের বড়। উল্লেখ্য, মেয়েটার অনুভূতিকে উঠতি বয়সের সাময়িক ফ্যান্টাসি ভেবে ভুল করবেন না পাঠক, পুরো গল্প পড়ে ওর অনুভূতির গভীরতা আপনারা ঠিকই বুঝতে পারবেন। এদিকে অনবিলের জীবনজুড়ে রয়েছে একটি কালো অতীত— ‘প্রিয়তা সিদ্দিকী’ যার রেশ ওর বর্তমানকেও ক্ষতিগ্রস্ত করছে। কেমিস্ট্রি বিভাগের প্রফেসর অনাবিল এহসান আর তার ছাত্রী প্রিয়াশা জামানের দুষ্ট-মিষ্টি রসায়ন পাঠক দারুণ উপভোগ করবেন বলে লেখক আশাবাদী।