

কিছু মানুষ জীবনে আসে একেবারে অনাহূত আগন্তুকের মতোই। তাদের আগমনে বদলে যায় চেনা পৃথিবীর নির্ভার আকাশ, এলোমেলো হয়ে যায় সাজানো জীবনের সকল হিসাব-নিকাশ। আর অজান্তেই মনের গহিনে জন্ম নেয় এলোমেলো কিছু অনুভূতি। কাজী সুমাইয়া আহসানের জীবনেও তেমনই হঠাৎ করে এক অনাহূতের আগমন ঘটে। যে মানুষটিকে সে এত তাড়াতাড়ি জীবনে চায়নি। কিন্তু পরিস্থিতি তাকে বেঁধে ফেলে এক অচেনা দুনিয়ায়! সেই অচেনা মানুষটিই হয়ে ওঠে তার জীবনসঙ্গী! ডা. আসিফ আল ইসলাম—একজন দায়িত্বশীল চিকিৎসক, দৃঢ় ব্যক্তিত্বের মানুষ, অথচ ভালোবাসার প্রকাশে ভীষণ অপটু এক ব্যক্তিত্ব। অন্যদিকে সুমাইয়া? তার সুমু? অভিমানী, চঞ্চল, আত্মসম্মানী এক তরুণী। কী ঘটেছিল দুই মেরুর দুটো মানুষের জীবনে?
"কিছু গল্প শুধু পড়া হয় না, অনুভব করতে হয়। আর কিছু গল্প শেষ হওয়ার পরও মনের ভেতর থেকে যায়, চোখের কোণে জল হয়ে জমে থাকে,,,,❤️🩹 গল্পটা পড়তে পড়তে কখন যে চরিত্রগুলোর সঙ্গে মায়া জড়িয়ে গিয়েছিল, বুঝতেই পারিনি। মনে হচ্ছিল, তাদের গল্পটা যেন সুন্দর একটা পরিণতি পায়, সব কষ্টের শেষে তারা একে অপরকে আপন করে পাক। কিন্তু সব গল্প তো আমাদের চাওয়া অনুযায়ী শেষ হয় না! আসিফ আর জ্যোতির গল্পটা পড়ে সত্যিই কেঁদেছি। কিছু চরিত্র কাল্পনিক হয়েও ভীষণ আপন হয়ে যায়, আর তাদের কষ্টটা তখন নিজের কষ্টের মতোই অনুভব হয় 🫠। সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল,,, যখন এই গল্প শেষ হয়ে যাচ্ছিল, অথচ মন বারবার চায়—ইশ্,,, যদি শেষটা অন্যরকম হতো!!! জানি,,, এটা শুধুই একটা গল্প। তবুও আসিফ আর জ্যোতির গল্পটা আমার মনে এমন একটা দাগ রেখে গেছে, যা হয়তো সহজে মুছে যাবে না। আর লেখিকা তোয়া আপি কে এত্তো এত্তো ভালোবাসা 🥹❤️"
onek shundor ekta golpo chilo🤍
Read all reviews on the Boitoi app
কিছু গল্প শুধু পড়া হয় না, অনুভব করতে হয়। আর কিছু গল্প শেষ হওয়ার পরও মনের ভেতর থেকে যায়, চোখের কোণে জল হয়ে জমে থাকে,,,,❤️🩹 গল্পটা পড়তে পড়তে কখন যে চরিত্রগুলোর সঙ্গে মায়া জড়িয়ে গিয়েছিল, বুঝতেই পারিনি। মনে হচ্ছিল, তাদের গল্পটা যেন সুন্দর একটা পরিণতি পায়, সব কষ্টের শেষে তারা একে অপরকে আপন করে পাক। কিন্তু সব গল্প তো আমাদের চাওয়া অনুযায়ী শেষ হয় না! আসিফ আর জ্যোতির গল্পটা পড়ে সত্যিই কেঁদেছি। কিছু চরিত্র কাল্পনিক হয়েও ভীষণ আপন হয়ে যায়, আর তাদের কষ্টটা তখন নিজের কষ্টের মতোই অনুভব হয় 🫠। সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল,,, যখন এই গল্প শেষ হয়ে যাচ্ছিল, অথচ মন বারবার চায়—ইশ্,,, যদি শেষটা অন্যরকম হতো!!! জানি,,, এটা শুধুই একটা গল্প। তবুও আসিফ আর জ্যোতির গল্পটা আমার মনে এমন একটা দাগ রেখে গেছে, যা হয়তো সহজে মুছে যাবে না। আর লেখিকা তোয়া আপি কে এত্তো এত্তো ভালোবাসা 🥹❤️
দারুণ।
আপু, এটা কি ছিলো? এতো সুন্দর কিভাবে লেখেন? আল্লাহ আপনার লেখায় বরকত দান করুন।