
সদ্য বিবাহিত অয়ন্তিকা বরের সাথে ঢাকাগামী ট্রেনে উঠে মস্ত বড় এক ঝামেলায় পড়ে গেল। ট্রেন এক্সিডেন্ট করল, তাতে ওরা ভাগ্যক্রমে বেঁচে গেলেও অয়ন্তিকাকে অবন্তিকা ভেবে যমরাজ যমালয়ে নিয়ে গেল। সেখানে নিজের ভুল বুঝতে পেরে পৃথিবীতে ফিরিয়েও দিল। কিন্তু একটা জায়গায় একটু ঝামেলা রয়ে গেল। যমালয়ে অল্প সময় থাকবার দরুণ অয়ন্তিকা এখন কাউকে চিনতে পারছে না। মা-বাবা, বোন—এমনকি নিজের সদ্য বিয়ে করা স্বামীকেও না। এদিকে যে অবন্তিকার যমালয়ে যাওয়ার কথা ছিল, তার ওপরে ভর করেছে এক পিশাচি। অবন্তিকার দেহ ধারণ করে সে দিব্যি মিশে গেছে মানুষের সমাজে। শুধু তাই না, তার আবার অয়ন্তিকার স্বামী ধ্রুবকে মনে ধরেছে। নানা উপায়ে সে ধ্রুবর মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। পড়ুন হরর, কমেডি আর ফ্যান্টাসির মিশেলে উপন্যাসিকা "অয়ন্তিকা"।