

প্রতিবেশী থেকে আত্মীয়, সবার কাছেই উপমার জীবন নিয়ে আলোচনা করার মতো অঢেল বিষয় রয়েছে। ডিভোর্স হয়েছে শুনে বেশিরভাগ মানুষ যা বলে, "মেয়েটা একটু মানিয়ে নিলেই তো পারত!" অথবা "স্বামীর সংসার কি আর এত সহজে ছেড়ে দেওয়া যায়?" আবার "পুরুষ মানুষ একটু-আধটু ভুল করতেই পারে। তাই বলে ডিভোর্স?" এছাড়া তাকে এ-ও শুনতে হয়েছে, "আজকালকার ছেলেমেয়েরা সম্পর্কের মূল্য বোঝে না। যেমন-তেমন চলাফেরা করে, স্বাধীনতার নামে নোংরামি করে বেড়াতে পছন্দ করে বেশি। এজন্য সবার সংসার হয় না। সংসার তাদেরই হয়, যারা হয় ত্যাগী ও ধৈর্যশীল।" উপমা এসব শোনে এখন শুধু মুচকি হাসত। ত্যাগী ও ধৈর্যশীল সে হয়তো নয়, কিন্তু তা-ই বলে... অন্যায়কে প্রশ্রয় দেবে? এতটাও দয়া বোধহয় তার মনে নেই। জন্মাতও না কখনও। অন্তত, শায়ানের মতো পুরুষের জন্য মনে মায়া ও দয়া জন্মানো শুধু অন্যায় নয়, পাপও। জীবন যেহেতু নিজের, সিদ্ধান্তও তার একারই। তাই এখন কারও কাছে নিজের সিদ্ধান্তের কৈফিয়ত দিতে তার একদম ইচ্ছে করে না। দেয়ও না। লোকের কথা এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বের করে দেয়।
prothom part porar por ei part er jonno onnek wait kore chilam , but alhamdulillah I'm satisfied 2nd part pore , ,oder etto valo legeche etto sweet chilo🥰🥰🥰🥰
Read all reviews on the Boitoi app