

কিছু মানুষ আমাদের জীবনে গল্পের মতো করে আসে, তাদের গমনাগমন আর অবস্থানকে কেন্দ্র করে জীবন গল্প তৈরি করে। আপাতদৃষ্টিতে মনে হয় সেই হয়তো গল্পের নায়ক, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সে আসলে পার্শ্বচরিত্র নয়তো ভিলেন। বাস্তবতা বুঝিয়ে দেয় সে আসলে অন্য কোনো গল্পের প্রাণ। গল্পের কেন্দ্রীয় চরিত্র নীরা চেয়েছিল নিজ যোগ্যতায় বাঁচতে। কারও করুণা নয়, কারও অনুগ্রহ নয়—নিজের মেধা আর পরিশ্রম দিয়ে একটা সম্মানজনক জীবন গড়ে তোলাই ছিল তার স্বপ্ন। কিন্তু জীবন সব সময় আমাদের ইচ্ছের গল্প লেখে না। একটি সম্মানজনক চাকরি, একটি অপ্রত্যাশিত পরিচয়, আর একটি মার্জিত ব্যক্তিত্ব—নীরার জীবনে তৈরি হয় এক অন্যরকম গল্প। এটি নিছক কোনো প্রেমের গল্প নয়। না-বলা অনুভূতি, ভুল সময়ের উপলব্ধি, সম্পর্কের দায় আর নিজের মর্যাদা ফিরে পাওয়ার গল্প। যেখানে প্রশ্ন জাগে বারবার—কে আসলে কোন গল্পের নায়িকা। পড়ুন ‘তুমি অন্য কারও গল্পে নায়িকা’