

প্রতিশোধেরও কি কোনো শেষ থাকে? নাকি পুরোনো ক্ষতের প্রতিটি হিসাব মেটাতে গিয়ে মানুষ নিজেই জড়িয়ে পড়ে নতুন কোনো বন্ধনে? রাজদীপ খন্দকারের কাছে অতীত কেবল কিছু স্মৃতি নয়, বরং এমন এক অধ্যায়, যার প্রতিটি পাতায় জমে আছে ক্ষোভ, হারানোর বেদনা আর প্রতিহিংসার আগুন। সেই আগুনের আঁচ এসে পড়ে নায়রা মৌসুমের জীবনেও। নায়রার কাছে রাজদীপ ছিল এক অপ্রত্যাশিত আশ্রয়। অথচ সেই আশ্রয়ের আড়ালে যে এতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে, তা তার ধারণারও বাইরে ছিল। একবার যে চৌকাঠ পেরিয়ে সে রাজদীপের জীবনে প্রবেশ করেছিল, সেখান থেকে বেরিয়ে আসার পথ সময়ের সাথে সাথে ক্রমশ সংকীর্ণ হয়ে ওঠে। অদৃশ্য কোনো এক শক্তির নিয়ন্ত্রণে তার জীবন জড়িয়ে পড়ে রাজদীপের ইচ্ছা, অভিমান আর অদ্ভুত সব অনুভূতির সঙ্গে। আর এভাবেই একসময় নায়রা হয়ে ওঠে রাজদীপ খন্দকারের প্রণয়বন্দী হওয়ার নেপথ্যের কারণ।
রাজদীপের চরিত্রটি সেই ছিল। আই রিয়েলি লাভ দিস স্টরি।
Read all reviews on the Boitoi app