

সিঁথি কায়সার; আপাদমস্তক পাগল একজন মেয়ে। যে নিজের জীবনটাকে কখনোই সিরিয়াসভাবে নিতে জানে না। এই একটিমাত্র শব্দ তার ডিকশনারিতে নেই বললেই চলে। আষাঢ়ের বৃষ্টির মতন একদিন তার জীবনে আগমন ঘটল কল্লোল মির্জা নামক এক গম্ভীর পুরুষের। তারপর? সিঁথি কায়সার নামের সেই চঞ্চল মেয়েটি কল্লোল মির্জার প্রেমে হুমড়ি খেয়ে পড়ল। শ্যামল পুরুষটির একটু ভালোবাসা পাওয়ার জন্য শুরু হলো তার পাগলামি। কল্লোল মির্জা কি তাকে ভালোবেসেছিল? নাকি সিঁথি কায়সার নামের রমণীকে গোটা একটা জীবন কাটাতে হয়েছিল কল্লোল মির্জার ভালোবাসা ছাড়া? কী ছিল তাদের ভবিষ্যৎ?