

একসময় যার থেকে রিজেক্ট হয়েছে, সময়ে বাধ্য হয়ে সেই তাবিব মির্জাকে বিয়ে করতে হয়েছে সোফিয়ার। কিন্তু অহংকারী তাবিব মির্জা কি আর সহজে মেনে নেবে এই বিয়ে? শুরু হয় তাদের মাঝে দ্বন্দ্ব। কীভাবে করবে সোফিয়া সংসার? তবে গল্পের মোড় ঘোরে তখনই—যাকে শুরুতে ভাবা হয়েছিল খলনায়ক, শেষ পর্যন্ত সেই ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে সে দ্বিতীয়বার ভাবেনি। অন্যদিকে স্মৃতি ভুলে গিয়েও একজন মানুষ তার ভালোবাসার কাছে ফিরে আসে। এটি অভিমান, দ্বন্দ্ব, ভালোবাসা, আত্মত্যাগ আর স্মৃতির আড়ালে লুকিয়ে থাকা এক অন্যরকম গল্প।