

জীবন কখনো কখনো গল্পের চেয়েও ভয়ংকর হয়। জীবনের কঠিন, জটিল ও নির্মম বাস্তবতাগুলোই কখনো কখনো গল্পের রূপ পায়, যেন মানুষ সেসব গল্পে নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পায় কিংবা অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। ‘রূহের কান্না’ তেমনই একটা গল্প। বেদ্বীন পরিবেশে স্ট্রাগল করে যাওয়া এক অসহায় মেয়ের গল্প এটা। আমাদের সমাজে দ্বীন মানতে চাওয়া বেশিরভাগ মেয়ের জীবনচিত্র গল্পটায় ফুটিয়ে তোলা হয়েছে।