

Open on the Boitoi appশালুক আপু রুম্মানের নতুন বউ মানে আমাকে বাসরঘরে না নিয়ে অন্য একটি ঘরে বসিয়ে বলল, ‘আজ রাতটা তুই এ ঘরে রেস্ট নে, সুরমা।’ বেশ অস্বস্তি নিয়ে বললাম, ‘এটা রুম্মানের ঘর?’ ‘হ্যাঁ, এটা ওর আগের ঘর। নতুন বউ আসবে, তাই চাচা-চাচী তাঁদের বেডরুম তোর আর রুম্মানের জন্য খালি করে দিয়েছেন। রুম্মান আর তোর বাসর হবে সেই ঘরে। তার আগে রুম্মানের এই পুরোনো ঘরটা চিনে নে। দেখ, তুই আসার আগে রুম্মান কোন রুমে ছিল, কেমন ছিল ওর বিয়ের আগের পূর্ববর্তী জীবন। বুঝে নে।’ এবারও বেশ অস্বস্তি নিয়ে বলছি, ‘আর রুম্মান! ও কোথায় থাকবে?’ একটু বিরক্ত হয়ে শালুক আপু বলল, ‘ও আবার কোথায় থাকবে! তোর কাছে থাকবে।‘ আপনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না, শালুক আপু। কাইন্ডলি এক্সপ্লেইন করবেন?’ ‘দেখ, সুরমা এসেছিস কয়েক ঘণ্টাও হয়নি। একটু পুরোনো হ, সব এমনি এমনি বুঝবি; আমার এক্সপ্লেইন করার দরকার পড়বে না। থেকেছিস তো বাবা-মায়ের ছায়ার তলে। কোনো দিন এসে দেখেছিস প্রতিবেশী হিসেবে আমরা কেমন? আগে পাত্তা দিসনি, এখনও দিতে হবে না। নিজের মতো থাক। আর শোন, অহংকার কম শো করবি। শ্বশুরবাড়ির বউ হয়ে থাক। বাপের বাড়ি ভাবিস না। তুই রেস্ট নে, রুম্মান ফিরলে ওকে তোর কাছে পাঠিয়ে দেবো। আমি যাই।’
"দুজন মানুষের একসাথে পথ চলা শুরুটা সব সময় সুমধুর হয় কিনা জানা নেই, তবে ঐ ভরসার ডানা হতে পারা, কতটা নিবেদন তার অনুভূতি সবটা বুঝতে পেরে হাতে হাত ধরা এটাই বিয়ে, এটাই বিশ্বাস এটাই ভালোবাসা। কি যে শান্তি লাগলো আবার পড়ে, অসাধারণ।"
সুর-রুম থাকবেনা শেলফে তা কিভাবে হয়। সুরমা, নদীর নামে নাম। তাই তো বয়ে যায়, ক্ষয়ে যায়, শান্ত নদীর মত। রুম্মান, একটু ভুল কি তার ছিলো না? বহুদূর গড়ালো এর তীব্রতা, বহুদিন লাগল প্রায়শ্চিত্ত করতে। শালুক, ফুলের নামে নাম হলেও বিষের মত। ক্ষত-বিক্ষত করে দিল সুর-রুমের না হওয়া সংসার। রাজিব হাসানের উপস্থিতিটা একদম সময়োপযোগী ছিল। থাম্বস আপ টু হিম। রসগোল্লা আর ব্ল্যাক কফি কি মেলে একসাথে? মেলে তো, আমার তো দিব্বি দুটোই খুব প্রিয়। তাই তো সুর রুমের রোমান্টিক সুরের মূর্ছনায় জোছনার ঢল নামে মনের আঙিনায় ❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
দুজন মানুষের একসাথে পথ চলা শুরুটা সব সময় সুমধুর হয় কিনা জানা নেই, তবে ঐ ভরসার ডানা হতে পারা, কতটা নিবেদন তার অনুভূতি সবটা বুঝতে পেরে হাতে হাত ধরা এটাই বিয়ে, এটাই বিশ্বাস এটাই ভালোবাসা। কি যে শান্তি লাগলো আবার পড়ে, অসাধারণ।
শ্বশুরবাড়িতে নতুন বউ হিসেবে সুরমার দিন ভিন্ন ভাবে শুরু হয় । তৃতীয় ব্যক্তির ছলনায় স্বামী স্ত্রীর দ্বন্দ ,মান অভিমান দুরত্ব। স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা টান বিচ্ছেদের কষ্ট মিলিয়ে চমৎকার একটা গল্প ।
আলহামদুলিল্লাহ,মা শা আল্লাহ্!! আবারও পড়লাম মুগ্ধ হয়ে। কিছু লেখকের লেখা থাকে, বারবার পড়লেও পুরোনো হয় না। আমার তো একা আপুর লেখা পড়লে মাথার জট খুলে যায়। মন মননে এক প্রকার প্রশান্তি বয়ে যায়। অত্যন্ত চমৎকার একটি রোমান্টিক উপন্যাস! একটি বিয়ে,একটি নিয়তি কিন্তু এই নিয়তি কখনো কখনো কঠিন বাস্তবতা হয়ে সামনে আসে, কখনো মধুর আস্বাদন দেয়। প্রেম অপ্রেমের খেলায় যেন ভাগ্যের সুপ্রসন্নতা বা অপ্রসন্নতা...? কেউ পাবার জন্য মরিয়া, আবার কেউ পেয়েও অবমূল্যায়ন করে। খুব উপভোগ করেছি- কাজিন দের ভালোবাসা, পারিবারিক বন্ধন, একজন বাবা মা এঁর সন্তানের সাথে দৃঢ় বন্ধন।। শেষের সারপ্রাইজ টা এতোটাই মধুর যে.... সব ভুলে শুধু অনুভব করলাম। কোনো কলুষতা কখনো স্পর্শই করতে পারবে না,, এই পবিত্রতার ছোঁয়ায়।। ধন্যবাদ লেখিকা আপু ❤️