
"প্রেম যখন চরম কামনায় রূপ নেয়, তখন নীতি-নৈতিকতা আর কোনো অর্থবহন করে না। ভালোবাসা কি তবে স্বর্গের আলো, নাকি ধ্বংসের এক তীব্র দাবানল?" শহরের নামজাদা ধনকুবেরের একমাত্র রূপসী ও মেধাবী কন্যা লিসা। আর সৌভিক অগোছালো, নিম্নবিত্ত এক উগ্র তরুণ। অর্থনৈতিক ও সামাজিক বাধা উপক্রম করে তাদের মধ্যে গড়ে ওঠে এক অন্ধ, অনিয়ন্ত্রিত আর বিষাক্ত প্রেম। লিসার বাবার ক্ষমতার দাপটে সেই সম্পর্ক ভেঙে গেলেও লিসার হৃদয়ে জমে থাকে তীব্র প্রতিশোধ আর হিংস্রতা। পরিবারের পছন্দে লিসার বিয়ে হয় কঠোর পরিশ্রমী, সফল ও মধ্যবিত্ত এক সরল তরুণ রিপনের সাথে। রিপন লিসাকে ভালোবাসার রাজপ্রাসাদের রানি বানাতে চেয়েছিল, কিন্তু লিসার কাছে সেই নিয়মমাফিক ভালোবাসার চেয়ে সৌভিকের অনিয়ন্ত্রিত বাঁধনহারা ভালোবাসাই ছিল বেশি আপন! এক গভীর রাতে হঠাৎ বন্ধ থাকা অতীত আবার কড়া নাড়ে। কামনার উগ্র আগুনে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত পবিত্রতা। নিজের ভালোবাসার রাজ্য ছিনিয়ে নিতে এবং সমাজের মুখে সপাটে চড় মারতে লিসা ও সৌভিক মেতে ওঠে এক ভয়ংকর, নৃশংস চক্রান্তে। শান্ত, নিরপরাধ রিপনের রক্তে তারা আঁকতে চায় নিজেদের স্বর্গের সিঁড়ি! পাঠকদের জন্য সতর্কতা: বইটি প্রাপ্তবয়স্কদের পাঠের জন্য উপযোগী।