

এক ভরা শ্রাবণের দুপুরে, তীব্র বৃষ্টির দিনে, হঠাৎ করেই অধ্যায় চৌধুরীর সাথে বিয়ে হয়ে যায় তূর্ণা নামক এক শ্যামাঙ্গিনীর সাথে। গায়ের রং যার ঠিক কাজলের মতো কালো। শ্যামবর্ণা মেয়েটিকে অধ্যায় কিছুতেই নিজের জীবনসঙ্গিনী হিসেবে মেনে নিতে পারে না। আভিজাত্য আর সৌন্দর্যের অহংকারে মোড়া তার মনে এই অপরিচিতার জন্য থাকে কেবল বিরূপতা ও প্রত্যাখ্যান। কাজলের ন্যায় কালো যেই মেয়ের গায়ের রঙ, সেই মেয়েটা কি অধ্যায়ের জীবনের ভ্রমর হয়ে প্রেমের গুঞ্জন ছড়াতে পারবে? নাকি শ্রাবণের ঝোড়ো হাওয়ার ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে তাদের এই সম্পর্কের টানাপোড়েন?