

"বান্দির মেয়ে, তোকে কি বেঁধে রেখে আদর করতে হবে আমার?" রাইয়ের চোখেমুখে বিস্ময় ফুটে উঠল। "ও মা! সে কী কথা?" রুদ্র মুখটা আরও কাছে এনে বলল, "তাই তো দেখছি। ছুঁলেই ছ্যাত ছ্যাত করিস!" রাই ভ্রু কুঁচকে বিরক্ত দৃষ্টিতে তাকাল। "কখন করেছি ছ্যাত ছ্যাত? সময়-অসময় নেই, ভীষণ পচা আপনি!" রুদ্রের ঠোঁটে এবার আরও গভীর, বাঁকা এক হাসি ফুটে উঠল। "পচা যখন হলামই, আরেকটু হতে ক্ষতি কী?"