

মাহি তখন ভার্সিটিতে। ততদিনে দাদি মারা গেছেন। বড় আপার বেশ ধুমধামে বিয়ের পাট চুকে বছর দুই-এক হয়ে গেছে। সন্তানসম্ভবা সে। বাপের বাড়ি এসেছে প্রথম সন্তানের জন্ম উপলক্ষে। ছোট্ট মিলি তখন সবেমাত্র নিউ টেনে। বাবা সেই ছোট্ট বেকারির চাকরি থেকে সুপারভাইজারের দায়িত্বে গেছেন। আর এই দায়িত্বই তিনি তাঁর শেষ নিশ্বাস পর্যন্ত করে গেছেন। বেকারিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। বাবা চাইলেই সরে যেতে পারতেন। তবে এত দিনের কাজের সঙ্গী এই মানুষগুলোকে ফেলে তিনি বের হন কী করে? বাবা বের হননি। আশপাশের মানুষ, ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনে যখন বাবাসহ সবাইকে বের করলেন, সবাই তখন আধমরা। তিরতির করে কোনো রকমে নিশ্বাস চলছে। শরীরের বেশিরভাগ অংশই ঝলসে গেছে। ঝলসে যাওয়া অংশ নিয়েই অসহ্য যন্ত্রণায় কাবু হয়ে বাবা মারা গেলেন নয় দিনের মাথায়। মারা যাওয়ার একদিন আগে মাহি বাবার সামনে গিয়ে দাঁড়াল। বাবা কথা বলতে পারেন না, ভালো করে তাকাতেও পারেন না। তবুও তাঁর চোখের কোণ গড়িয়ে টুপটাপ করে পানির ফোঁটাগুলো গড়িয়ে পড়তে লাগল। মাহি বাবার চোখের পানি পাথরের মতো দাঁড়িয়ে চুপচাপ দেখল। এই নয় দিনে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিও বুঝি তখন শেষ। আছে শুধু একটু আশা। তাদের বাবা ফিরে আসুক। আগের মতোই বাড়িতে ফিরে হাঁক ডেকে বলুক, “আমার আম্মাজানরা কী করে?” বাবা সবসময় বলতেন, “আমার একেক আম্মার গায়ে একেক ফুলের সুবাস। তাদের আমি চোখ না থাকলেও চিনব। হাজার মানুষের মাঝ থেকে তাদের না দেখেও আলাদা করতে পারব।” বাবা সত্যিই পারলেন। চোখের পাতা দুটো না খুলেও বাবা তাকে চিনতে পেরেছেন। পুড়ে যাওয়া হাতটা কোনো রকমে নাড়িয়ে চার আঙুল দেখালেন। তারপর বাকি তিন আঙুল অনেক কষ্টে হালকা মুঠো করে, একটা আঙুল কাঁপা কাঁপা ভাবে তার দিকে তাক করে রইলেন। বাবা যেমন তাকে না দেখেও চিনেছেন, আমিও সেদিন বাবার না বলা কথাটাও বুঝলাম। বাবার চার আঙুল ছিলেন তাঁর পরিবারের চার সদস্য—তাঁর তিন কন্যা, আর সুখ-দুঃখের সঙ্গী পৃথিবীর সবচেয়ে সহজ-সরল একজন মানুষ, তাঁর স্ত্রী। যাদের একসঙ্গে দেখে রাখার দায়িত্ব সেদিন তাঁর মেজ কন্যা মেহেরুন্নেসা মাহির নাজুক কাঁধের ওপর দিয়ে গেলেন।
"আমি আপুর লেখার বিশাল বড় ভক্ত। গল্পটা যেনো চোখের তারায় ভাসছে কি সুন্দর লেখনি। অসাধারণ লিখেছেন আপনার গল্পের মতো সবার জীবনে সালমান সারোয়ার আসুক তাদের মাহি কে এভাবেই আগলে রাখতে।"
অসাধারণ একটি গল্প। গল্পের কাহিনী এবং লিখনী আরো অনেক বেশি ইমপ্রুভ হয়েছে।❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
এতো সুন্দর কেমনে লেখেন ভাই!!! আমার আবু বকর না একটা সালমান লাগবে ❤️❤️❤️❤️
আমি আপুর লেখার বিশাল বড় ভক্ত। গল্পটা যেনো চোখের তারায় ভাসছে কি সুন্দর লেখনি। অসাধারণ লিখেছেন আপনার গল্পের মতো সবার জীবনে সালমান সারোয়ার আসুক তাদের মাহি কে এভাবেই আগলে রাখতে।
পৃথিবীতে সব মানুষ একটু করে অপরিপূর্ণ থাকে । সেটা কি সুন্দর ভাবে গল্পে যে বুঝানো হলো 🥹 নুপুর এর গল্প আর কাহিনি একদম অন্যরকম আর সুন্দর হবে না টা কি করে হয় ? এই মাহি আর সাল্লু ভাই দুই জন কি ইগনোর করে করে প্রেমের সাগরে ডুবে গেছে তা তো বুঝতেই পেরেছি । কিন্তু তাদের আলাদা করে জীবনের কষ্ট আর ভালোবাসা ছাড়া কিছুই মনে রাখা যায় না । আর দুই পরিবার এর মধ্যে যেই বন্ডিং গা সবচেয়ে বেশি ভালো লেগেছে । নাহিদা বেগম এর মতো মা আর শাশুড়ী থাকলে জীবনে আর কি লাগে 🥹🥹 এই দুই কঠোর মানুষ এর পরিপূর্ণ সংসার দেখে কি ভালো মা লাগলো🥹🥺 আমি একটানা পরে শেষ করলাম 💖
নুপুর আপুর লেখা মানেই আমার জন্য বিশেষ কিছু! খুব ভালো লাগা আর ভালোবাসার❤️❤️❤️ আপু বইয়ের দাম অনেক অল্প রেখেছে এটা বেশ ভালো লাগলো, ২০০+ পৃষ্ঠার গল্প অন্য লেখকরা ১০০এর কাছাকাছি দাম রাখে! সেখানে আপু মাত্র ৫০ টাকা রেখেছে! আপুর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল❤️🩹❤️❤️🩹