

কখনো কখনো মানুষের জীবনে একাকিত্ব বাসা বাঁধে হুটহাট। চারপাশে মানুষেরা ঠিকই থাকে, সংসার থাকে, দায়িত্ব থাকে; শুধু নিজের জন্য একটু আশ্রয় খুঁজে পাওয়ার অবকাশটুকু থাকে না। লাবণ্যও তেমনই একজন। সাতাশ বছরের জীবনে পরিবারের প্রত্যাশা পূরণ করতে গিয়ে আর্থিক সীমাবদ্ধতা আর নিজের সম্পর্কে জমে থাকা একরাশ হীনম্মন্যতার সঙ্গে লড়তে লড়তে সে কখন যেন ভুলে গেছে, তার নিজেরও কিছু চাওয়া থাকতে পারে। অন্যদিকে চাকরিজীবী রাফিদের জীবনে কোনো কিছুর অভাব নেই। তবু কোথাও যেন একটা শূন্যতা রয়ে গেছে। এই দুই মেরুর দুজনের বসবাস পাশাপাশি দুটি বারান্দায়। মাঝখানে কেবল একটি দেয়াল। অথচ সেই দেয়ালের এপাশ-ওপাশ থেকেই শুরু হয় পরিচয়। হয়তো কিছু সম্পর্কের শুরু হয় না কোনো বিশেষ আয়োজনে, বরং কখনো একজন মানুষের উপস্থিতিই অন্য একজনকে নতুন করে নিজের অস্তিত্ব চিনতে শেখায়। আর তখনই হয়তো বোঝা যায়, ভালোবাসা মানে কাউকে বদলে দেওয়া নয়, বরং তার সমস্ত অপূর্ণতা নিয়েই তাকে আপন করে নেওয়া। ‘মম চিত্তে’—তেমনই কিছু না-বলা অনুভূতি, কিছু ব্যক্তিগত টানাপোড়েন, একাকীত্বে বিচরণ করা দুটো মানুষের একে অপরের হৃদয়ে থেকে যাওয়ার গল্প।
কাজী জেবুন্নেসা আপুর রিকমেন্ডে কিনলাম। আশা করি ভালো হবে। পড়া শেষে ফাইনাল রিভিউ দিবো। মাশাল্লাহ বড় আছে বইটা। প্রথম ইবুকের জন্য শুভকামনা ও অভিনন্দন নূর আপুকে। নতুন লেখনীর অভিজ্ঞতা পেতে যাচ্ছি 😍
Read all reviews on the Boitoi app