

রুমাল দিয়ে চোখের কোণে জমে থাকা অশ্রুর ধারা মুছে বলেছিলেন, ‘হায়, আমার জীবনটা দীর্ঘ কিন্তু আমল স্বল্প।’ গল্পের ১১৬ বয়সের এক ব্যক্তির জীবনের আফসোস। শেষ অধ্যায়ের আগ পর্যন্ত পূর্ববর্তী ঘটনা নিছক বানানো গল্প মনে হয়েছিল। কিন্তু শেষ অধ্যায় শায়খের উপদেশ পড়ে পুরো ঘটনা থেকে শিক্ষা লাভ করা যায়। শেষ অধ্যায়ের কিছু উক্তি- ", হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ— আল্লাহর রহমত থেকে নিরাশ হোয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। অবশ্যই তিনি ক্ষমাশীল। পরম দয়ালু।” (সূরা যুমার : ৫৩)" "আর আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি—যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকাজ করে। তারপর সৎপথে অবিচল থাকে।” (সূরা ত্ব হা : ৮২) গল্পের শেষে অজান্তেই আমার দু'চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে।
Read all reviews on the Boitoi app
“আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। শয়তান তোমার কাছে বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে। তবে প্রধানত নারীর মাধ্যমে ঢুকবে। তুমি তার থেকে দায়েমি যিকর, দৃষ্টি সংযত করা ও কুরআন তিলাওয়াত করার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাও। নিজেকে মনে করিয়ে দাও, এই সুন্দরী মেয়ের চেহারা কিছুদিন পর একটা মৃতদেহে পরিণত হবে; যে দেহ কীটপতঙ্গ খেয়ে ফেলবে। আর জান্নাতে এমন হূরে ঈন আছে যাদেরকে উদীয়মান সূর্য দেখলেও লজ্জা পায়।”
ফিতনার যুগে আমরা কেউ-ই ফিতনা থেকে মুক্ত নই। ঈমানদার একজন ব্যক্তিও ফিতনার আশংকা থেকে মুক্ত নয়। পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হল নারী। এই নারী ফিতনা-ই যথেষ্ট একজন ধর্মভীরু পুরুষের আমল নষ্ট করার জন্য। বইটিতে সেটারই একটি উদাহরণ দেখা গেছে ইয়াসারের জীবনে। তবে এর পরিসমাপ্তিটুকু সুন্দর। আমাদের শেষের অশ্রুটুকু যেন অনুশোচনার হয়, আমিন।