
শায়লা একজন ব্যাংকার। তার সঙ্গে বিয়ের কথাবার্তা ঠিক হয়ে আছে মবিনের। মবিনের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে তাকে রিকশা থেকে উঠিয়ে নেয় একদল ধর্ষক। তাকে নিয়ে যায় একটি পরিত্যক্ত ভবনে। সেখানে নিয়ে প্রধান ধর্ষক টিংকুর সঙ্গে ঘটে শায়লার নাটকীয় ঘটনা। অবশেষে ধর্ষিত না হয়েই কৌশলে নিজেকে বাঁচিয়ে আসতে সক্ষম হয় শায়লা। শায়লা ধর্ষকের মায়ের সঙ্গে দেখা করে। বুঝতে চায় কেমন মায়ের পেট থেকে ধর্ষকের জন্ম হয়। ধর্ষণের খবর ছড়িয়ে পড়ায় সবাই শায়লার সঙ্গে ধর্ষিতা হিসেবেই আচরণ করে। পাল্টে যায় ভালোবাসার মানুষ মবিনও। শেষ পর্যন্ত ধর্ষিতা হিসেবে তাকে জবানবন্দি দিতে ডাকা হয় থানায়ও। সব মিলিয়ে এক কঠিন সংকটে পড়ে শায়লা। শায়লার জবানবন্দি উপন্যাসে সমাজের এমন চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।