

ছোট বেলা থেকে লিখতাম। মাঝে অনেক বছর লিখিনি। আবার শুরু করেছি মাত্র তিন বছর হলো। একক গল্প, একক কবিতা, যৌথ গল্প কবিতার বই প্রকাশিত হয়েছিলো গত বই মেলায়। এবার অনু কবিতা নিয়ে যে বইটি করতে চাচ্ছি, সেটার অনুপ্রেরণা পেয়েছি গত বই মেলায় প্রকাশিত ও পার বাংলার স্বনাম ধন্য কবি রুদ্র গোস্বামীর অনু কবিতার বইটি দেখে। আমি বৃষ্টি খুব ভালোবাসি। আর বৃষ্টি এলেই আবোলতাবোল কতো কিছু লিখে যাই। আমার মনে হয় বৃষ্টি, সবুজ বন-বনান্ত, ধান,পাট, সরিষা ক্ষেত ছাড়া বাংলার ছবি আঁকা যায় না। আর যায় আ কবিতা লেখা! বৃষ্টি আমার প্রথম ভালোবাসা! তাই বৃষ্টিকে নিয়েই আমার এ ছোট্ট প্রচেষ্টা!