

‘রুশ বিপ্লবের ভেতর দিয়ে’ আলবার্ট রিস উইলিয়ামসের লেখা রুশ বিপ্লবের ইতিহাস গ্রন্থ। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন বিষ্ণু মুখোপাধ্যায়। ৩০০ বছর ধরে রাশিয়ায় কুশাসন চালিয়েছে যে রমানভ রাজবংশ, ১২ মার্চ ১৯১৭ সালে তার অবসান ঘটে প্রধানত শ্রমিক ও সৈনিকদের দ্বারা সংঘটিত বিপ্লবের মধ্য দিয়ে। চার খণ্ডে লেখা গ্রন্থটি রুশ বিপ্লবের ইতিহাসকে জানতে পাঠকদের সহায়তা করবে।