

বিয়ের ছ'মাস পর টিউলিপ টরন্টোতে আসার পর থেকে ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা। টগর কিছুতেই ভেবে পায় না টিউলিপ আসলে কী চায়! তার ক্রেডিট কার্ড থেকে বড়ো অংকের অ্যামাউন্ট চলে যায় নাম না জানা কারণে। টিউলিপ রহস্যময়ী, ছলনাময়ী মিথ্যেবাদী। এমন অর্ধাঙ্গিনী নিয়ে টগর কী করবে? ওকে দেশে পাঠিয়ে দেয়া যায়, ডিভোর্স দেয়া যায় কিন্তু যত দিন যাচ্ছে টগর আরও বেশি জড়িয়ে পড়ছে। মেয়েটা যেন অদ্ভুত এক মাইন্ড গেইম খেলছে। এ যেন বুদ্ধির মারপ্যাঁচ ! কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান! টগর এর শেষ দেখে ছাড়বে! অদ্ভুত সম্পর্কের এক দম্পতি টিউলিপ আর টগরের সম্পর্কের উন্মোচন ও তাকে ঘিরে রহস্যময় কাহিনি যার পরতে পরতে আছে হাস্যরস ও কৌতুক। উত্তম পুরুষে রচিত সম্পূর্ণ ব্যতিক্রমী এক শ্বাসরুদ্ধকর গল্প যার প্রতিটি পর্ব প্রাঞ্জল ও গতিশীল।
গল্পটা চমৎকার। প্রচলিত নেতিবাচক গল্প। অমুকের চরিত্র এমন, তমুকের চরিত্র তেমন। চরিত্র নিয়ে টানাটানি আর কি! একবার পড়তে শুরু করলে শেষ না করে স্বস্তি মেলে না। শেষটা বেশিই অভিনব এবং ইতিবাচক। শুধু বর্ণনার ধরনে কিছুটা কাটছাঁট করা যেত বলে মনে হয়েছে। আর বইটই-য়ে টাইপিং জটিলতার কারণে কিছু কিছু বানান বুঝতে সমস্যা হয়েছে। তবে এই গল্প পড়ে পাঠকের সময় নষ্ট হবে না এটা নিশ্চিত।
Read all reviews on the Boitoi app
nice
একদম অন্যরকম গল্পটা। মানুষের মনের অদ্ভুত কান্ডকারখানা নিয়ে চমৎকার গল্প পড়লাম। টুইস্ট গুলো অনেক দ্রুত আর একদম চিন্তার বাইরে ছিল। কিন্তু বেখাপ্পা লাগেনি মোটেই। নায়কোচিত সংলাপ নয়,খুব সাধারণভাবে গল্প চলছিল গল্প বলিয়ে-পাঠকের। অনেক বছর পর এমন হুমরি খেয়ে গল্পের বই পড়লাম। অবশ্য বইটই না থাকলে রাত দেরটায় বই কিনে দিতে না পারায় বরের সাথে আমারও ঝগড়া হয়ে যেতো 😁😁😁। শুভকামনা রইল আপা।
খুব সুন্দর! পুরো উপন্যাসটার আবর্তিত হয়েছে টগর আর টিউলিপের সম্পর্ক কেন্দ্র করে। ওদের টম অ্যান্ড জেরি'র মতো লুকোচুরি বেশ সুন্দর ভাবে ফুটে উঠেছে। শেষটা সুন্দর হয়েছে।