

‘অসীয়ত’ আরবি শব্দ। এর অর্থ: উপদেশ, পরামর্শ, সুপারিশ, আদেশ ইত্যাদি। এ পৃথিবীতে মানুষের আগমন ক্ষণকালের জন্য। মৃত্যুই তার অবশ্যম্ভাবী পরিণতি (সূরা ’আনকাবুত: ৫৭)। জীবনে ঘটে যাওয়া ত্রুটি-বিচ্যুতির প্রতিকার করার শেষ সুযোগ হিসেবে ইসলামী আইনে অসীয়তের বিধান রাখা হয়েছে। পাশাপাশি এটি উত্তম কাজ করে বিদায় নেওয়ার একটি সুন্দরতম ব্যবস্থাও বটে।মূল গ্রন্থটি মহান মনীষিদের অসীয়ত নিয়ে রচিত হলেও গুটিকতেক সালাফের ক্ষেত্রে কোনো ধরণের অসীয়ত উল্লেখ করা হয়নি। শুধু তঁদের মৃত্যুকালীন অবস্থা বর্ণনা করা হয়েছে। তবে এ বর্ণনাগুলোতেও উম্মাহর জন্য বড় ধরণের শিক্ষা নিহিত রয়েছে বিধায় অনুবাদে তা বাদ দেওয়া হয়নি।