

তাজপুর গ্রামে শীতের সকালে সূর্যি মামার দেখা পাওয়া দায়। দুপুর বেলা সূর্যি মামা দেখা দেয় মেঘের আড়ালে। শেষ বিকেলে তাঁর বিদায় কালে প্রকৃতি আবার ঠাণ্ডা হয়ে আসে। শেষে চাঁদনী রাতে প্রকৃতি মাথা রেখে ঘুমিয়ে পড়ে কুয়াশার কোলে। কুয়াশার মায়াজালে দূরের গাছপালাকে ঝাপসা দেখা যায়। মাঝে মধ্যে হুতুম পেচার ক্রন্দনের ধ্বনি শোনা যায়। শহুরে কিশোর মাহি এসব মুগ্ধ চোখে অবলোকন করে। এসএসসি পরীক্ষার বন্ধে মাহি তার বন্ধু ইমতুর গ্রামের বাড়ি তাজপুরে ঘুরতে আসে। এসেই তারা জানতে পারে অত্যাচারী জমিদার মুনির ভুঁইয়ার ভূতুড়ে জমিদার বাড়িকে কেন্দ্র করে গ্রামের মানুষদের ভীতি। আরো জানতে পারে তার বন্ধু শাহিন নিখোঁজ। রহস্যের গন্ধ পায় দুই কিশোর। ইমতু আর মাহি কী পারবে এই রহস্য ভেদ করে শাহিনকে উদ্ধার করতে?
ভাল লাগল
Read all reviews on the Boitoi app
অসাধারণ
গল্পটা পড়ে ভালো লেগেছে। ভবিষ্যতে এমন ভালো লেখা প্রত্যাশা করছি।