

ইন্সপেক্টর কাদেরের সামনে জলজ্যান্ত প্রমাণ৷ হারিয়ে যাওয়া এক জেলের কামড়ে ছিঁড়ে ফেলা একটা হাতের টুকরো৷ খাঁজ কাটা এক বিশাল লেজের অস্তিত্ব তখন চোখের সামনে! শিকারী আজাদ নিজ থেকেই আসলেন সেই জলাভূমিতে৷ দানবের খোঁজে৷ ফাঁদ পাতলেন৷ শিকার উল্টো শিকারীর উপরই আঘাত হেনে বসল৷ এবার কি হবে? এই ওয়াটার মন্সস্টারটা আসলে কি?
"আপনার গল্প আমি তিনবার পড়লাম। এখানে সাসপেন্স থাকবে আগেই ভেবেছি। যেটা ধারনা ছিলো। বাট, ইট ওয়াজ সামথিং যেটা আমি আশা করিনি। সারপ্রাইজ পেলাম লাস্ট কিছু লাইনে।। দ্বিতীয় বার পড়েছি, আপনার বর্ণনার জন্য। আপনি কিভাবে বর্ণনা করেছেন। ক্যারেক্টার গুলোকে এলাইন গল্প শেষ করেছেন, এটা ভালো লেগেছে, টু বি অনেস্ট আই লাভ ইট। তৃতীয় বার পড়লাম, বিশ্ময় নিয়ে৷ আপনি ফিকশনের মধ্যে থেকেও একটা ডিফরেন্ট টাইপ কিছু লিখলেন। ওভার অল নাইস।"
অসাধারণ একটা গল্প পড়লাম। থামতে ইচ্ছে করে নি। প্রকৃতি আর চরিত্রের মধ্যে ডুবে গিয়েছিলাম। মামা- ভাগ্নে কেমিস্ট্রি ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
বেশ কয়েক জায়গায় বানান ভুল চোখ পড়েছে। আর বাক্যের শেষে দাড়িগুলো া এর মতো লাগছিলো। গল্পটায় থ্রিল মিশিয়ে আরেকটু বড় করা যেতো।
নাম পড়েই বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এটা শিকার ও শিকারীর গল্প। মূল্যবান তথ্য পাওয়া যায় যেমন- "শিকারীর ওয়েপন নিজেই বহন করতে হয়।" "ফ্রি হ্যান্ড কসরতের চেয়ে ভাল আর কিছু নেই। ওয়েট লিফিটিং করে পেশী বড় করে লাভ নেই।" ধন্যবাদ লেখককে অনবদ্য গল্পটি শেয়ার করার জন্য। আপনিও পড়ুন সাথে আপনার কিশোর বয়সের সন্তানকেও পড়তে দিন। সবার জন্য শুভকামনা।
গল্পটা এক কথায় অনবদ্য। এই লেখকের প্রথম লেখা পড়লাম। দারুণ লেখেন। গল্পের লেখন কৌশলের মাঝে মুগ্ধতা আছে। ❣️
ভালো লাগলো। এরকম গল্প আরো চাই।
আপনার গল্প আমি তিনবার পড়লাম। এখানে সাসপেন্স থাকবে আগেই ভেবেছি। যেটা ধারনা ছিলো। বাট, ইট ওয়াজ সামথিং যেটা আমি আশা করিনি। সারপ্রাইজ পেলাম লাস্ট কিছু লাইনে।। দ্বিতীয় বার পড়েছি, আপনার বর্ণনার জন্য। আপনি কিভাবে বর্ণনা করেছেন। ক্যারেক্টার গুলোকে এলাইন গল্প শেষ করেছেন, এটা ভালো লেগেছে, টু বি অনেস্ট আই লাভ ইট। তৃতীয় বার পড়লাম, বিশ্ময় নিয়ে৷ আপনি ফিকশনের মধ্যে থেকেও একটা ডিফরেন্ট টাইপ কিছু লিখলেন। ওভার অল নাইস।
অবাক হয়ে পড়লাম গল্পটা। ঘটনা অনুমান করার মতোই হয়েছে। মনে হলো নিজের সাথেই ঘটে গেলো। দারন লিখনী। লেখকের জন্য শুভকামনা