

৬৪টা নানা বিষয়ের কবিতা নিয়ে এ কবিতাসংকলন। বেশিরভাগ কবিতায় স্থান পেয়েছে মানুষের ধৃষ্টতা, শঠতা, বিশ্বাসহীনতা, ক্ষুধা, দারিদ্র্য, অভাব, বৈষম্য, অপ্রেম। বর্তমানের পৃথিবীতে সব কিছুরই আকাল। বিশ্বাসের আকাল। ভালোবাসার আকাল। মানুষের আকাল। আকাল জলে-স্থলে-অন্তরীক্ষে, প্রেম-ভালোবাসা-মমতায়। সেই বোধেরই পরিণতি এইসব কবিতা।