

৩৮টা কিশোরকবিতা নিয়ে এ কবিতাসংকলন। এ বইয়ের সবক'টা কবিতাই ছন্দ এবং অন্ত্যমিল মেনে লেখা। শিশুতোষ বিষয় প্রাধান্য পেয়েছে এ কবিতাগুলোতে। তবে সমাজ বা রাষ্ট্রের নানা অসঙ্গতিও রয়েছে কিছু কিছু কবিতায় প্রচ্ছন্নভাবে। কবিতাগুলোতে রয়েছে নস্টালজিয়া। গ্রাম-বাংলার প্রতি মমত্ববোধ। প্রকৃতির প্রতি ভালোবাসা। নাগরিকতার প্রতি বিতৃষ্ণা।