

কথায় বলে- 'মন না মতি'। মানুষের মতিগতি মানুষ নিজেই বোঝে না। মন সদাই চঞ্চল। একই মানুষের মন তাই মাত্র একটা নয়, অনেকগুলো। মনের পরিবর্তনের ফলে সাধু চোর কিংবা চোর সাধু হয়ে যায়। ভালো মানুষ খারাপ কিংবা খারাপ মানুষ ভালো হয়ে যায়। এ দর্শনের প্রকাশ ঘটেছে এ উপন্যাসে। এক ভণ্ড সাধুর আদর্শ মানুষ হয়ে ওঠার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং মৃত্যুবরণ করার কাহিনি এ উপন্যাস।