

মানুষ চেনা সহজ নয়। প্রত্যেক মানুষই প্রত্যেকের কাছে অচেনা। কেউ কাউকে চিনতে পারে না। দীর্ঘ দীর্ঘ বছর একসঙ্গে বসবাস করেও একজন অপরজনকে চিনতে পারে না। এক সময়ের একরকম জানা পরবর্তী সময়ে অন্যরকম হয়ে যায়। মানুষমাত্রই একে অপরের অচেনা। এ বিষয় নিয়ে প্রেম-বিরহ; বিশ্বাস-অবিশ্বাস; জীবন-জীবিকা; সন্দেহ-ভালোবাসা- জীবনের নানা টানাপোড়েনের কাহিনি এ উপন্যাস 'অচেনা মানুষ'। নিজের সন্তান যে নিজের নয়- তাও জানা যায় বহু বছর পরে। সে সন্তান যে কার, তাও রহস্যাবৃত।