

অফিস থেকে ফেরার পথে হঠাৎ করেই হ্যান্ড ব্যাগ ছিনতাই হয়ে যায় নুসরাতের। সেখানে টাকা পয়সা ছাড়াও ছিল খুব দামী একটা জিনিস। হার্ড ডিস্ক। নুসরাতদের হাউজে এডিট করতে দেয়া একটা ফিল্মের ফাইনাল ড্রাফট। কেউ না বুঝলে, ব্যাপারটা হয়তো কোন সমস্যা তৈরি করবে না। কিন্তু অন্য কারো হাতে পড়লে হাউজের বিশাল ক্ষতি হয়ে যাবে। ঠিক একই সময়ে নুসরাতের বিয়ের কথাবার্তা চলছিল স্পেশাল ব্র্যাঞ্চের এস পি পারভেজের সাথে। ঠিক যখন পারভেজের সাথে আলাপ হচ্ছিল নুসরাতের তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে নুসরাতের ফোনে। জানায় হার্ড ডিস্ক তার কাছে আছে। ফেরত চাইলে দশ লাখ দিতে হবে। নুসরাতের পাংশু মুখের দিকে তাকিয়ে পারভেজ বুঝে যায়, মেয়েটি ভয়ঙ্কর কোন সমস্যায় পড়েছে। শুরু হয় হার্ড ডিস্ক উদ্ধারের গল্প।
চমৎকার মাশাআল্লাহ। এক বসায় শেষ করার মত ইন্টারেস্টিং। লেখিকার জন্য শুভকামনা।
Read all reviews on the Boitoi app
বইটি একটা চমৎকার থ্রিলার, বিভিন্ন পয়েন্ট অব ভিউ থেকে কাহিনীটা বর্ণনা করা হয়েছে, যা বেশ ভালো লেগেছে। অনেকটা থ্রিলার মুভির মত লেগেছে পড়তে গিয়ে। প্রাথমিকভাবে চারটা পার্সপেক্টিভ একটু বেশি লাগলেও পড়তে পড়তে অত আনইজি আর লাগে নি৷ এই গল্পের ভিলেনকে আবারো নতুন কোনও গল্পে আশা করছি।