

প্রথমে চমকে উঠেছিল নিকিতা। ছবিটা মিলিয়ে যেতেই তার মনটা একেবারে খারাপ হয়ে গেলো। নিকিতা কাজ রেখে ঘুমাতে চেষ্টা করেও পারলো না, এবার বিষয়টা মনে ব্যাপক ঝড় তুললো। সিদ্ধান্ত নিলো, সে ইতিহাস ঘেঁটে দেখবে। বিষয়টা তার গবেষণার সঙ্গে একেবারে মিলেও গেলো। পরদিন নিকিতা স্টাডিরুমে সকাল-সকাল এসে ইতিহাস ঘেঁটে দেখার কাজ শুরু করে দিলো। সে মাইন্ড কন্ট্রোল স্ক্রিনের সামনে বসে নিবিষ্ট মনে বললো- আমি স্বপ্নে দেখা সেই লোকটার কথামতো ইতিহাস ঘেঁটে দেখতে চাই।